খবর লাইভ : এবারের আইপিএলে অন্যতম বিতর্কিত ঘটনা লখনৌয়ের স্টেডিয়ামে বিরাট ও গম্ভীরের ঘটনা।এর জন্য এই দুই প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারের জরিমানা পর্যন্ত হয়েছে। শুধু তাই নয় এই ঘটনায় তোলপাড় বিশ্ব ক্রিকেট। এই ঘটনার নিন্দা করেছেন প্রাক্তন ক্রিকেটার থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার তথা জাতীয় দলের প্রাক্তন কোচ অনিল কুম্বলে।
তিনি স্পষ্ট জানিয়েছেন, ক্রিকেটের জন্য এটা অত্যন্ত নিম্নমানের বিজ্ঞাপন। কুম্বলে বলেন, যে কোনও ম্যাচে আবেগের বিচ্ছুরণ হয়।ওই ঘটনা নিয়ে কুম্বলে বলেন,“এরকম ম্যাচে অনেক আবেগ জড়িয়ে থাকে। তবে সবসময় তা প্রকাশ করা উচিত নয়। এটা ভীষণ প্রয়োজন। এমন ঘটনা মোটেই গ্রহণীয় নয়। তিনি আরও বলেন “যাই হোক না কেন, প্রতিপক্ষকে সবসময় সম্মান করতে হবে। ম্যাচ শেষে প্রতিপক্ষের সঙ্গে করমর্দন করতে হয়। এবং টুপি খুলতে হয়।
সেটা সেই ক্রিকেটারের জন্য নয়, খেলাকে সম্মান জানানোর জন্য। জানি না কী কথা বলা হয়েছিল। কিছু বক্তব্য হয়ত ব্যক্তিগত স্তর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তবে এটা ক্রিকেট মাঠে মোটেও কাম্য নয়। বিরাট কোহলি, গৌতম গম্ভীরের মত ক্রিকেটাররা যেখানে জড়িয়ে রয়েছেন, সেখানে এই ঘটনা শোভনীয় নয়।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…