করমর্দন করলেন না, পাক বিদেশমন্ত্রীকে দূরে দাঁড়িয়েই স্বাগত জানালেন জয়শঙ্কর

খবর লাইভ : বৃহস্পতিবারই তিনি বিদেশমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর প্রথমবারের জন্য ভারতে এসেছেন। আর ভারতে আসার আগেই এক ভিডিও বার্তায় ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছিলেন। আর শুক্রবার গোয়ায় এসসিও কাউন্সিলের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে উপস্থিত হওয়া পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারির সঙ্গে প্রথা মেনে করমর্দন করলেন না দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। উল্টে ভারতীয় প্রথা অনুসারে নমস্কার করেন জয়শঙ্কর। পাল্টা নমস্কার করেন বিলাবলও। উল্লেখ্য, গোয়ার রাজধানী পানাজিতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এসসিও কাউন্সিলের বৈঠক। দু’দিনের এই বৈঠক চলবে শুক্রবার পর্যন্ত।

এসসিও গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের এই সম্মেলনে উপস্থিত থাকার জন্য আয়োজক দেশের কর্মকর্তা হিসাবে আমন্ত্রণ জানিয়েছিলেন জয়শঙ্কর। পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবলকেও তিনিই আমন্ত্রণ জানান। বৃহস্পতিবারই উচ্চপদস্থ পাক আধিকারিকদের নিয়ে ভারতে আসেন বিলাবল। পাক বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত একটি ভিডিয়োয় বেনজির ভুট্টোর পুত্রকে বলতে শোনা যায়, “গোয়ায় এসসিও কাউন্সিলের বৈঠকে আসতে পেরে খুব ভাল লাগছে। আশা করছি এই সম্মেলন সফল হবে।” পাশাপাশি ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে তাঁর গঠনমূলক আলোচনা হবে বলেও আশাপ্রকাশ করেছিলেন বিলাবল। কিন্তু সেই সম্ভাবনা খুব কম বলেই জানা যাচ্ছে।

তবে বিলাবলের মোদিকে নিয়ে কুমন্তব্যের পরই পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে চিড় ধরে। আর এদিনের অনুষ্ঠানে জয়শঙ্করের আচরণই মনে করিয়ে দিল এত সহজে সেই ক্ষতে প্রলেপ লাগবে না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago