খবর লাইভ : মাস দেড়েক পেরিয়েছে। রাহুল গান্ধীকে দু’বছরের জেলের সাজা দিয়েছিলেন।তার পুরস্কারও পেলেন হাতেনাতে। সুরাট আদালতের সেই বিচারককে ‘পুরস্কার’ স্বরূপ ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক থেকে রাজকোটের অতিরিক্ত জেলা জজ পদে উন্নীত হলেন বিচারক এইচ এইচ শর্মা।
অপরাধমূলক মানহানির মামলায় গত ২৩ মার্চ রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দেয় সুরাটের নিম্ন আদালত। সেই নির্দেশের একদিন পরেই সাংসদ পদ খোয়াতে হয় রাহুলকে।এমনকী সাংসদ হিসাবে দিল্লিতে তিনি যে বাংলোয় থাকতেন, সেটাও ছেড়ে চলে যেতে হয়েছে।সম্প্রতি, গুজরাট সরকার মোট ৬৮ জন বিচারকের বদলি এবং পদোন্নতির বিজ্ঞপ্তি জারি করেছে। সেই তালিকাতেই বিচারক এইচ এইচ শর্মার নাম রয়েছে বলে জানা গিয়েছে।
কংগ্রেস প্রথম থেকেই অভিযোগ করেছে, রাহুলের মামলায় বিচারবিভাগকে প্রভাবিত করেছে বিজেপি। সুরাটের ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারকের পদন্নোতি কংগ্রেসের সেই অভিযোগের সত্যতায় সিলমোহর দিল বলে মত ওয়াকিবহালমহলের।যদিও সরকারি তরফে একে পদোন্নতি না বলে, রুটিন বদলি বলে সাফাই দেওয়া হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…