খবর লাইভ : এবার হাইকোর্টের নির্দেশ, বন সহায়ক পদে ২ হাজার জনের নিয়োগের যে তালিকা তৈরি হয়েছিল, আগামী ২ মাস পর তা বাতিল করতে হবে। ওই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করে তৈরি করতে হবে নতুন তালিকা। পুরনো তালিকায় থাকা কারও নাম যদি নতুন তালিকা থেকে বাদ যায়, তা হলে তাঁর চাকরি বাতিল হতে পারে বলে জানিয়ে দিয়েছে আদালত।
আদালতের নির্দেশ, মোবাইলে এসএমএস-এর মাধ্যমে চাকরিপ্রাপকদের জানানোর যে সিদ্ধান্ত রাজ্য নিয়েছিল, তা সঠিক প্রক্রিয়া নয়। পরবর্তী নিয়োগ প্রক্রিয়া আইন অনুযায়ী করতে হবে। যে ওয়েবসাইটে চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছিল, সেখানেই নিয়োগ তালিকা প্রকাশ করতে হবে।
২০২০ সালে বন সহায়ক পদে নিয়োগের প্রক্রিয়ায় বেশ কিছু ক্রটি ছিল বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে মামলা হয় হাই কোর্টে। বুধবার সেই মামলায় বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের একক বেঞ্চ জানায়, আগের নিয়োগ প্রক্রিয়ায় গলদ রয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…