কালিয়াগঞ্জে গুলি চালানোর ঘটনায় সিবিআই নয়, সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের

খবর লাইভ : কালিয়াগঞ্জে নিহত রাজবংশী যুবক মৃ্ত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর তদন্তে পরিবারের তরফে তোলা সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এই মৃত্যুর তদন্তভার সিআইডি-এর হাতে তুলে দিল আদালত। হাইকোর্টের তরফে জানানো হয়েছে, একজন ম্যাজিস্ট্রেটের তত্বাবধানে তদন্ত করবে সিআইডি। আগামী ১২ মে’র মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে রাজ্যে এখনও সিবিআই তদন্তে অনড় মৃত যুবকের পরিবার।

আজ, বুধবার রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে জানায়, আত্মরক্ষায় গুলি চালিয়েছিল পুলিশ। তবে সেই গুলিতেই মৃত্যুঞ্জয়ের মৃত্যু কিনা তা তদন্ত সাপেক্ষ। গত ২৮ এপ্রিল জেলা পুলিশ সুপারকে একটি চিঠি দেয় মৃতের পরিবার। সেখানে লেখা হয় রাজ্য সরকারের পুলিশের উপরে ভরসা নেই তাদের। সেই চিঠির পর সরকারের তরফে তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডি-এর হাতে।

এরপরই কলকাতা পরবারের তরফে হাইকোর্টে মামলা করে বলা হয় সিআইডির নয়, মামলা সিবিআইয়ের হাতে দেওয়া হোক। তারই পরিপ্রেক্ষিতে আদালতের তরফে এদিন মন্তব্য করা হয়, পুলিশের উপরে ভরসা নেই জেনে তদন্ত সিবিআইডিকে দেওয়া হয়। তার দুদিন পরেই ফের সিবিআই তদন্তের নির্দেশ কীভাবে দেওয়া যায়? আগামী ১২ তারিখ সিবিআইডি রিপোর্ট দেবে। সেখানে স্পষ্ট হতে পারে কীভাবে মৃত্যু হয়েছে মৃত্যুঞ্জয়ের। সিআইডি’র রিপোর্ট দেখার পরই সিদ্ধান্ত নেওয়া হতে পারে তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হবে কিনা।

Kaliyagunj-incident-cid-cbi-kolkata-high court

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago