খবর লাইভ : তিহার জেলের ভেতরেও নিরাপত্তার অভাব!জেলের ভেতরেই কয়েদিদের একাংশ হামলা চালায় দিল্লির রোহিনী আদালতে গুলিচালানোর ঘটনায় অভিযুক্ত তিল্লু তাজপুরিয়ার।হামলার অভিঘাত এতটাই বেশি ছিল যে গ্যাংস্টার তিল্লুকে আশঙ্কাজনক অবস্থায় দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার সাতসকালে তুইহাড় জেলের ভেতরেই তিল্লু তাজপুরিয়ার উপর হামলা চালায় তাঁর প্রতিপক্ষ যোগেশ টুন্ডা ও টুন্ডার সহকারীরা। জানা গিয়েছে, একটি লোহার রড দিয়ে তিলুর উপর আক্রমণ করা হয়। রক্তারক্তি কাণ্ড বাধে জেলের মধ্যেই। তারপরই দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে তিলুকে মৃত বলে ঘোষণা করা হয়।
উল্লেখ্য, এই সংশোধনাগারেরই অন্য একটি ব্লকে রয়েছেন গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়া অনুব্রত মণ্ডল ও মহিলা ওয়ার্ডে রয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। তার মধ্যেই এ ধরণের ঘটনায় নিরাপত্তার অভাবে ভুগছে অনেকেই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…