‘শাসকদল মিছিল করলে কোনও সমস্যা হয় না?’ ডিএ আন্দোলনকারীদের মিছিলের অনুমতি দিয়ে প্রশ্ন বিচারপতি মান্থার

খবর লাইভ : নবান্ন অভিযানের অনুমতি চেয়ে হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন সরকারি কর্মীরা।শেষ পর্যন্ত সেই মিছিলের অনুমতি দিল উচ্চ আদালত।
আগামী ৪ মে ডিএ আন্দোলনকারীদের নবান্ন অভিযান হওয়ার কথা। তবে সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। এই পরিস্থিতিতে আদালতে যান সরকারি কর্মীরা। আজ, মঙ্গলবার সেই মামলার শুনানি হয়। সেখানেই বিচারপতি রাজশেখর মান্থা সরকারের আইনজীবীর কাছে জানতে চান, ‘মিছিলে কেন আপত্তি?’
রাজ্যের তরফে আদালতে যুক্তি দেওয়া হয়েছিল, যে পথে মিছিল করার কথা বলা হচ্ছে, সেটা মিছিলের জন্য নির্দিষ্ট করা কোনও পথ না। এটা জনবহুল এলাকা, সাধারণ মানুষের অসুবিধা হবে। স্কুল ও অফিস যাত্রীর অসুবিধা হবে। ট্রাফিকের অসুবিধা হবে। অন্য পথে অন্য জায়গায় করলে অসুবিধা নেই। আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের একটি পথে কর্মসূচি করতে দিতে রাজ্যের কোনও অসুবিধা নেই।
এদিকে সরকারি কর্মীদের মিছিলের অনুমতি দিলেও যাত্রাপথ বদল করতে বলেছেন বিচারপতি। যে পথে ডিএ আন্দোলনকারীরা নবান্নে যাবেন বলে স্থির করেছিলেন, সেই পথে যাওয়া যাবে না বলে জানান বিচারপতি মান্থা। পাশাপাশি এদিন পুলিশি আপত্তি প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘শাসকদল যখন মিছিল করে, তখন কোনও সমস্যা হয় না?’ আজ বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, বিক্ষোভ-প্রতিবাদ সবার মৌলিক অধিকার। এই আবহে রাজ্য সরকারি কর্মীরা সরকারের বিরুদ্ধে মিছিল করতে চাইলে তাতে বাধা দিতে পারে না সরকার।রাজ্য প্রয়োজনে মিছিল নিয়ে বিধি নিষেধ আরোপ করতে পারে। তবে কর্মসূচি বন্ধ করা যায় না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago