খবর লাইভ : রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে চিঠি লিখলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটে প্রার্থী নির্বাচনে কোচবিহার ও অন্যান্য জেলায় তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচিতে কেন রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে? চিঠিতে কার্যত এই প্রশ্নই তুলেছেন শুভেন্দু। আইনশৃঙ্খলা জনিত কারণে পুলিশ মোতায়েনের জন্য নির্দিষ্ট টাকা তৃণমূল কংগ্রেস মিটিয়েছে কি না, সে ব্যাপারে তদন্ত চেয়ে সোমবার ডিজিকে দু পাতার চিঠি পাঠান রাজ্যের বিরোধী দলনেতা।
রাজনৈতিক মহলের একাংশের দাবি, আদতে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গের রাজনৈতিক কর্মসূচিকেই নিশানা করতে চেয়েছেন শুভেন্দু।
তিনি বলেছিলেন, ‘‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। অথচ গোটা রাজ্যের পুলিশ অভিষেককে ব্যক্তিগত নিরাপত্তা দিতে ব্যস্ত। কী করে একটি রাজনৈতিক দলের দলীয় কর্মসূচিতে ‘পুলিশ ফি’ ছাড়া বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকে? যদি ‘পুলিশ ফি’ দেওয়া হয়েও থাকে তাহলে সাধারণ মানুষের টাকায় কেন শাসকদলের একজন নেতার দলীয় কর্মসূচিতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হবে?’’এই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীকেও নিশানা করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…