খবর লাইভ : কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন তিরুনেলভেলি সুব্বাইয়া শিবজ্ঞানম। বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় আইন মন্ত্রকের। প্রসঙ্গত গত ১ এপ্রিল থেকে তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন। এর পর সোমবার তাঁকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় আইন মন্ত্রক। বিচারপতি হিসাবে হাই কোর্টে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর অবধি মেয়াদ থাকছে বিচারপতি শিবজ্ঞানমের।
প্রসঙ্গত গত ৯ ফেব্রুয়ারি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি শিবজ্ঞানমের নাম সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। এর পর গত ৩০ মার্চ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে সেই নাম মঞ্জুর করে নতুন বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় আইনমন্ত্রক। ১ এপ্রিল থেকে তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন। সোমবার তাঁকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। ইতিমধ্যেই হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি শিবজ্ঞানমকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…