এই প্রথম ‘বুদ্ধ-দিবসে’ তৃণমূলের বিরোধিতায় রাজপথে নামবে সঙ্ঘ পরিবার

খবর লাইভ : ‘বুদ্ধ-দিবসে মহাপরিনির্বাণ পদযাত্রা’ নাম দেওয়া হলেও আসলে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মিছিল। আয়োজক সংস্থার নাম ‘সিটিজ়েন এমপাওয়ারমেন্ট ফোরাম’।যদিও এর আসল আয়োজক সঙ্ঘ পরিবার। এই প্রথম বার সরাসরি রাজনৈতিক বিষয়ে মিলিত ভাবে পথে নামতে চলেছে আরএসএস পরিচালিত বিভিন্ন সংগঠন। আগামী ৫ মে বুদ্ধপূর্ণিমার দিন মিছিল ও সমাবেশের পরিকল্পনা। তবে মিছিল ও সমাবেশকে অরাজনৈতিক চেহারা দিতে এই উদ্যোগ থেকে দূরে রাখা হয়েছে বিজেপিকে। সমর্থকেরা আসতে পারলেও কোনও নেতা যাতে না আসেন তেমনই ভাবনা ফোরামের। আর তা থেকেই প্রশ্ন উঠছে, পঞ্চায়েত নির্বাচনমুখী বাংলায় বুদ্ধপূর্ণিমায় কি যুদ্ধ শুরু করতে চলেছে গেরুয়া শিবির?

আচমকা কোন কারণে, এখন মিছিল ও সভার পরিকল্পনা? আয়োজক ফোরামের অন্যতম উদ্যোক্তা বিশ্ব হিন্দু পরিষদের বাংলার দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় নেতা শচীন্দ্রনাথ সিং বলেন, এখন যা পরিস্থিতি তাতে বাংলায় সর্বস্তরের শুভবুদ্ধিসম্পন্ন মানুষের পথে নামা উচিত। খুন, হিংসা, নির্যাতনের রাজ্য হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। এত খারাপ অবস্থা অতীতে দেখা যায়নি। নারী নির্যাতন থেকে বিরোধী রাজনীতির লোকেদের খুন করা প্রতিদিনের ঘটনা। সেই সঙ্গে দুর্নীতির আখড়া হয়ে উঠেছে গোটা রাজ্য। চাকরি বিক্রি করে জেলে মন্ত্রী, নেতারা।আমরা অরাজনৈতিক মঞ্চ তৈরি করে সকলকে পাশে নিতে চাইছি।
আগামী শুক্রবার হবে মিছিল। প্রথমে জমায়েত উত্তর কলকাতায় স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসভবনের সামনে। সেখান থেকে মিছিল শুরু হয়ে যাবে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। মেট্রো রেলের এক নম্বর গেটের সামনে সমাবেশের মঞ্চ বাঁধা হবে। ফোরাম সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই পুলিশের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। সেই আবেদন মঞ্জুর না হলে আদালতে যাওয়ার প্রস্তুতিও রাখছে ফোরাম।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago