খবর লাইভ : দিনকয়েক আগেই গরু পাচার মামলায় অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তারপর থেকেই দিল্লির ইডি দফতরেই রয়েছেন সুকন্যা। আর দফায় দফায় তদন্তকারী আধিকারিকদের রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁকে। সূত্রের খবর, এবার তদন্তকারীদের প্রশ্নে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন সুকন্যা। তিনি লাগাতার বলে চলেছেন, আমি কিছু করিনি। আমি ব্যবসা সংক্রান্ত কোনও নথি দিতে পারব না। পাশাপাশি সুকন্যা বারবার তাঁর বান্ধবীর সঙ্গে দেখা করতে চান। এমনকি তিহারে বন্দি বাবা অনুব্রত মণ্ডলের সঙ্গেও দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছেন সুকন্যা, এমনটাই সুত্রের খবর।
আরও পড়ুনঃ চলে গেলেন বর্ষীয়ান ইতিহাসবিদ রণজিত গুহ
যদিও সেটা যে একেবারেই সম্ভব নয়, তা সুকন্যাকে সাফ জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তবে অনুব্রত কন্যা সাফ জানিয়েছেন, কেউ যদি তাঁর নামে টাকা জমা দেন তাহলে তাঁর দোষ। বলে রাখা প্রয়োজন, গরু পাচার কাণ্ডে সুকন্যার অ্যাকাউন্টে দফায় দফায় মোটা অঙ্কের টাকা পড়েছে। উল্লেখ্য, বুধবার বিকেলের পর অনুব্রতর মেয়েকে গ্রেফতার করেন গোয়েন্দারা। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। সেই হেফাজতেই বর্তমানে লাগাতার জেরা করা হচ্ছে তাঁকে। ইডি সূত্রে খবর, সুকন্যার নামে যে বিপুল সম্পত্তি আছে তার উৎস জানার চেষ্টা চলছে।
তবে গোয়েন্দাদের অনুমান, গরু পাচারের টাকায় অনুব্রত মেয়ের নামে সম্পত্তি করেছে। সেই বিষয় সুকন্যার থেকে জানার চেষ্টা করছেন তাঁরা। পাশাপাশি, সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে গোয়েন্দারা জানতে পেরেছেন নানা সময়ে সেই অ্যাকাউন্টে বিভিন্ন অঙ্কের টাকা জমা পড়েছে। কিন্তু এই বিষয়ে সুকন্যার থেকে জানতে চাওয়া হলে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি বলে ইডি সূত্রে অভিযোগ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…