খবর লাইভ : আইপিএলে এই মুহূর্তে খুব একটা ভাল জায়গায় নেই সানরাইজার্স হায়দরাবাদ। এবার তার মধ্যেই ফ্র্যাঞ্চাইজির চাপ আরও বাড়িয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন এই স্পিনার অলরাউন্ডার। আইপিএলের বাকি ম্যাচগুলোয় আর পাওয়া যাবে না সুন্দরকে। সানরাইজার্সের সোশ্য়াল মিডিয়া থেকে পোস্ট করা হয়েছে এই বিষয়ে। তরুণ অলরাউন্ডারের দ্রুত সুস্থতা কামনা করেছে ফ্র্যাঞ্চাইজি।
এবারের টুর্নামেন্টে সাত ম্যাচ এখনও পর্যন্ত খেলেছেন সুন্দর। কিন্তু নিজের চেনা ফর্মে ছিলেন না তিনি। ব্য়াট-বল কোনও কিছুতেই সেভাবে ভরসা জোগাতে পারছিলেন না দলকে। মাত্র ৬০ রান ঝুলিতে পুরেছিলেন তিনি। গড় ছিল মাত্র ১৫। ৩টি উইকেটও নিয়েছিলেন তিনি। ৭ ম্যাচে ৪৮.৬৬ গড়। ইকনমি ৮.২৬। উল্লেখ্য, ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদ ৮ কোটি ২৫ লক্ষ টাকায় নিলাম থেকে নিয়েছিল সুন্দরকে।
তবে সুন্দরের ছিটকে যাওয়াটা সানরাইজার্সের জন্য চাপ বেড়ে গেল। এখনও পর্যন্ত মাত্র ২ টো ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে সানরাইজার্স। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আগামীকাল মাঠে নামবে এইডেন মারক্রামের দল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…