পাহাড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন চেয়ে, রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি বিনয় তামাংয়ের

খবর লাইভ : রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন জিটিএ সভাসদ বিনয় তামাং। তাঁর দাবি, দ্বিস্তরীয় নির্বাচন হলে জিটিএ-র আইন লঙ্ঘন করা হবে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো শুরু হয়েছে দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিও। গত বছরের অগস্টে রাজ্য নির্বাচন কমিশনও বিজ্ঞপ্তি জারি করে পাহাড়ের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির এলাকার সীমানা পুনর্বিন্যাস এবং সংরক্ষণের তালিকা তৈরির কথা বলে।

আরও পড়ুনঃ পেলেকে বিশেষ সম্মান, অভিধানে জায়গা পেলেন ফুটবলের কিংবদন্তি
কিন্তু প্রাক্তন জিটিএ প্রধান বিনয়ের দাবি, হলে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটই হোক পাহাড়ে। মুখ্য নির্বাচন কমিশনার মহম্মদ আরিজ আফতাবকে লেখা চিঠিতে তাঁর যুক্তি, সমতলে শিলিগুড়ি মহকুমা পরিষদে দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। আবার জিটিএ চুক্তির সময় পাহাড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের কথা বলা হয়েছে। ২০১৭ সালে কালিম্পং আলাদা জেলা হয়ে যাওয়ায় দুই জেলায় এ বার ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট করাতে কোনও বাধা নেই বলেই দাবি করেছেন বিনয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago