পুরসভায় দুর্নীতি মামলায় সিবিআই-ইডি তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

খবর লাইভ : রাজ্যের আরও একটি নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ আপাতত কার্যকর হবে না। শুক্রবার ওই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।আসলে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়েও মামলা চলছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেই মামলাতেও ইডি এবং সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই রায়ে শুক্রবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে।

আরও পড়ুনঃ বিশ্বভারতীর ‘উচ্ছেদ’ হুঁশিয়ারির বিরুদ্ধে এবার আদালতে অমর্ত্য সেন

এর ফলে আপাতত রাজ্যে পুর নিয়োগ দুর্নীতির তদন্ত করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই। এই অন্তর্বর্তী স্থগিতাদেশ আপাতত দেওয়া হয়েছে এক সপ্তাহের জন্য। তার পর আবার বিষয়টি সুপ্রিম কোর্টে উঠবে।পুর নিয়োগে দুর্নীতি মামলাটিতেও ইডি এবং সিবিআইকে তদন্তের ছাড়পত্র দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
এরই পাশাপাশি নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ইডি এবং সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে জানিয়েছিলেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক। শুক্রবার সেই মামলাটিও শুনানির জন্য ওঠে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। ওই মামলার শুনানিতেই বিচারপতির পুরসভা সংক্রান্ত নির্দেশেও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago