খবর লাইভ : ঘণ্টাখানেক আগেই তাঁকে নিয়োগ দুর্নীতির সব মামলা থেকে অব্যাহতি দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।এবার কোন নথি ও তথ্যের ভিত্তিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাঁকে নিয়োগ মামলা থেকে সরানোর নির্দেশ দিয়েছেন, তা স্বচক্ষে দেখতে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর জন্য তিনি আজ মাঝরাত পর্যন্ত হাইকোর্টে নিজের চেম্বারে অপেক্ষা করবেন বলেও জানিয়েছেন বিচারপতি। ওই সমস্ত নথি এবং রিপোর্ট তাঁর কাছে পাঠানোর জন্য সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকেও নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷
প্রসঙ্গত, একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার কারণে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাগুলি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।সেই নির্দেশের পর বিচারপতি গঙ্গোপাধ্যায় কী প্রতিক্রিয়া দেন, তা নিয়ে স্বভাবতই কৌতূহল ছিল৷ এ দিন হাইকোর্টে নিজের এজলাসে এসে বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজেই প্রসঙ্গটি তোলেন৷ তিনি জানান, কোন নথি এবং রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে, তা তিনি স্বচক্ষে দেখতে চান৷
তিনি নির্দেশ দিয়েছিলেন বাংলায়, তার ঠিক কী অনুবাদ সুপ্রিম কোর্টের কাছে জমা পড়েছিল, তাও দেখতে চান বিচারপতি৷ এই সমস্ত নথি এবং রিপোর্ট আজ রাত ১২ টার মধ্যে চেয়ে পাঠিয়েছেন বিচারপতি৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, ‘১২:১৫ পর্যন্ত মাঝরাত পর্যন্ত চেম্বারে অপেক্ষা করবো।’
বিচারপতি গঙ্গোপাধ্যায় সাক্ষাৎকারে কী বলেছেন, হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে তা রিপোর্টও হলফনামা আকারে জমা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট৷ সেই রিপোর্টও দেখতে চেয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…