খবর লাইভ : এবার লোকসভার সচিবালয় সংসদের সমস্ত কাজকর্ম ডিজিটালাইজ করতে চলেছে। চালু করতে চলেছে ডিজিটাল সংসদ। জানা গিয়েছে, নতুন সংসদ ভবনের উদ্বোধনের সঙ্গে সঙ্গে এই ব্যবস্থাও চালু হয়ে যাবে। সেখানে সংসদের কাজকর্ম সরাসরি ট্রান্সক্রিপ্ট করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ২২টি আঞ্চলিক ভাষা ব্যবহার করা হবে।এআই-ভিত্তিক স্পিচ টু টেক্সট প্রযুক্তির মাধ্যমে সংসদ সচিবালয়ের রিপোর্টিং বিভাগে একটি অডিও ফিড ব্যবহার করা হবে। তার ফলে সংসদের কাজকর্মের সঠিক ট্রান্সক্রিপ্ট বা প্রতিলিপি তৈরি করা অনেক সহজ হবে। এমনকী এই নতুন প্রযুক্তি যেমন, অটোমেটিক ইনডেক্সিং এবং ফাইল ট্যাগিংয়ের জন্য সার্চবারগুলিকে উন্নত করতে ব্যবহার করা হবে।
এরই পাশাপাশি, ওয়ান নেশন ওয়ান অ্যাপ্লিকেশান নামক প্ল্যাটফর্মটি নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সংসদের যাবতীয় নথিপত্র ও রেকর্ড পাওয়ার ব্যাপারে খুব সহজে অ্যাক্সেস করা যাবে। যদিও তার জন্য সংসদের সচিবালয়কে সেই সমস্ত তথ্য অনলাইনে শেয়ার করতে হবে। এর ফলে মন্ত্রী এবং সংসদ এবং নাগরিকদের মধ্যে এন্ড-টু-এন্ড ডিজিটাল যোগাযোগ করা যাবে বলে ধারণা করা হচ্ছে।
এই নতুন প্ল্যাটফর্মটি খুব তাড়াতাড়ি দেশের ৩১টি রাজ্যের বিধানসভার সঙ্গে যুক্ত করা হবে। এই প্ল্যাটফর্মের জন্য যে অ্যাপ রয়েছে, তার উন্নততর পরিষেবা পাওয়ার জন্য সেটি লোকসভা, রাজ্যসভা ও সমস্ত রাজ্যের বিধানসভার সঙ্গে যুক্ত করা হবে।
সংসদ সদস্যরা অ্যাপটির মাধ্যমে তাঁদের নোটিশের স্টেটাস, হাউস বুলেটিন ইত্যাদি আপডেট চেক করতে পারবেন৷ সংসদ সদস্যদের ভিতরে ল্যাপটপ ব্যবহার করা নিষেধ। তাই অ্যাপটি সংসদে বিতর্কের সময়ে সংসদীয় তথ্য সংগ্রহে সাহায্য করবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…