সুদানে আটকে পড়া ২৪৬ জন ভারতীয়কে উদ্ধার করে আনা হল মুম্বই

খবর লাইভ : সুদানে আটকে পড়া ২৪৬ জন ভারতীয়কে উদ্ধার, মুম্বই বিমানবন্দরে নামল বায়ুসেনার বিমান।

সুদানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে আকাশ এবং জলপথে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিদেশ মন্ত্রক। বৃহস্পতিবারও
আরও এক দফায় সুদানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করল বায়ুসেনা। বৃহস্পতিবার সৌদি আরবের জেড্ডা থেকে ওই ২৪৬ জন ভারতীয়কে নিয়ে মুম্বই বিমানবন্দরে অবতরণ করে বায়ুসেনার সি-১৭ যুদ্ধবিমান। দ্বিতীয় পর্যায়ের এই উদ্ধার অভিযানের নানা ছবি পরে টুইট করেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। একই সঙ্গে তিনি লেখেন, “অপারেশন কাবেরীতে আরও ২৪৬ জন ভারতীয়কে তাঁদের মাতৃভূমিতে নিয়ে আসা হল।” গত বুধবারই চার্টার্ড বিমানে ৩৬০ জন ভারতীয়কে নিয়ে নয়াদিল্লি নিয়ে আসা হয়।

আরও পড়ুনঃ স্বস্তির বৃষ্টি! বজ্রপাতে মর্মান্তিক পরিণতি ৪ যুবকের

হিংসাদীর্ণ সুদানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে আকাশ এবং জলপথে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিদেশ মন্ত্রক। বৃহস্পতিবারও পোর্ট সুদানে থেকে ২৯৭ জন ভারতীয়কে নিয়ে জেড্ডার উদ্দেশে রওনা দিয়েছে ভারতীয় নৌসেনার জাহাজ আইএনএস তেগ। গত বুধবারই ২৭৮ জন ভারতীয়কে সুদান বন্দর থেকে জেড্ডায় পৌঁছে দিয়েছিল আইএনএস সুমেধা।
সুদানের রাজধানী শহর খার্তুমের ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই সুদানে বসবাসকারী ভারতীয়দের
জেড্ডায় ফেরা ভারতীয়দের অনেকেই জানিয়েছিলেন, সেনাপ্রধান আবদেল ফতাহ আল-বুরহান এবং আধাসেনা আরএসএফ বাহিনীর প্রধান মহম্মদ হামদান ডাগলো ওরফে হেমেত্তির বাহিনীর লড়াইয়ে মধ্যে পড়ে তাঁদের প্রাণ সংশয়ের কথা। অভিযোগ, মাথায় রাইফেলের নল ঠেকিয়ে খুনের হুমকি দেওয়া হয়েছে অনেককেই! খার্তুমের একটি কর্পোরেট সংস্থার এক ভারতীয় কর্মী বলেন, ‘‘আমাদের অফিসে ঢুকে লুটপাট চালিয়েছে সেনা। প্রায় ৮ ঘণ্টা আমাদের পণবন্দি করে রাখা হয়েছিল।’’
সুদানের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত ভারতীয় নাগরিকের সংখ্যা ৩,০০০-এর বেশি। গত ১৫ এপ্রিল রাজধানী খার্তুম-সহ সুদানের বিভিন্ন এলাকায় সেনা এবং আধাসামরিক বাহিনী ‘র‌্যাপিড সাপোর্ট ফোর্স’ (আরএসএফ)-এর ক্ষমতার লড়াই শুরু হওয়ার পরে তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল নয়াদিল্লি। এই পরিস্থিতিতে নৌসেনার জাহাজ আইএনএস সুমেধা এবং বায়ুসেনার সি-১৩০জে হারকিউলিস বিমানের সাহায্যে তাঁদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয় মঙ্গলবার। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এ পর্যন্ত মোট ৫৩৪ জনকে জেড্ডায় আনা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago