খবর লাইভ : মেঘলা আকাশ, ঠান্ডা হাওয়া আর তাপমাত্রার পারদপতন । সবমিলিয়ে তীব্র তাপপ্রবাহের পর সপ্তাহে শুরুর ২ দিন বেশ স্বস্তিতে কাটিয়েছেন বঙ্গবাসী। তবে হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকেই দক্ষিণবঙ্গে ফের বাড়বে তাপমাত্রা। আগামী পাঁচ দিন, দক্ষিণের প্রায় সব জেলার সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এখন প্রশ্ন একটাই,আবারও কী ফিরবে সেই তাপপ্রবাহ?
হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার ফের দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভাবে হতে পারে বৃষ্টি। দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মঙ্গল এবং বৃহস্পতিবার উত্তরের সব জেলাতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…