খবর লাইভ : মায়ানগরী জুড়ে প্রজাপতির আনাগোনা একটু বেশিই বেড়েছে। পরিণীতি চোপড়ার বিয়ের গুঞ্জনের মাঝেই বলিউডি ‘ দাবাং গার্ল ‘ শিরোনামে উঠে এলেন। মেয়ের বিয়ে নিয়ে ‘ খামোশ ‘ বাবা শত্রুঘ্ন সিনহা। কিন্তু যেভাবে সলমনের বোন সোনাক্ষিকে বৌদি বলে ডাকতে শুরু করেছেন, তাতে খুব তাড়াতাড়ি অভিনেত্রীর গায়ে বিয়ের জল পড়ল বলে! কিন্তু পাত্র কে? ইদের পার্টিতেও প্রেমিকের সঙ্গেই দেখা গিয়েছে শত্রুঘ্ন সিন্হার কন্যাকে। সলমনের বোন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের পাতায় পাতায় সেই ছবি পোস্ট করেছিলেন। তবে আপাতত তা ‘ ডিলিটেড’ । সোনাক্ষি ঘনিষ্ঠরা বলছেন প্রকাশ্যে প্রেমের ইস্তেহার প্রকাশ্যে নারাজ নায়িকা। যদিও সলমনের কাছের মানুষ জ়াহির ইকবালই যে শত্রুঘ্ন সিনহার হবু জামাই বলিউডের কাছে তা বেশ স্পষ্ট। এখন পালা অফিসিয়াল ঘোষণার।
২০২২ থেকেই সোনাক্ষী আর জাহিরের সম্পর্কের গুঞ্জন শুরু হয় বিটাউনে। কেউ এটা নিয়ে কথা না বললেও অস্বীকার করেননি লাভ বার্ডস। সম্প্রতি অর্পিতা খান শর্মা ইদের পার্টিতেও দুজনকে আমন্ত্রণ জানান। এই প্রথম ক্যামেরার সামনে এক ফ্রেমে ধরা দেন সোনাক্ষি- জাহির। ‘লুটেরা’ অভিনেত্রী প্রেম লুটিয়েছেন জ়াহির ইকবালের কাছে তা অবশ্য সলমন পরিবারের কারোর কাছে অজানা নয়।পার্টির একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সোনাক্ষীকে ‘বৌদি’ বলে সম্বোধন করেন অর্পিতা। এখন চারহাত কত দ্রুত এক হয় সেটাই দেখার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…