ফিরলেন রাহানে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন‍্য দল ঘোষণা বিসিসিআইয়ের

খবর লাইভ : ৭ জুন থেকে শুরু বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। ইংল্যান্ডের ওভালে হবে সেই ম্যাচ। ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া।

আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন‍্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। মঙ্গলবার সকালে১৫ জনের দল ঘোষণা বিসিসিআইয়ের। দলে রয়েছে চমক। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন অজিঙ্কে রাহানে। দলে রয়েছেন কে এল রাহুলও। দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। যদিও সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি বোর্ডের তরফ থেকে। চোট থাকায় দলে নেই যশপ্রীত বুমরাহ, শ্রেয়স আইয়র।

৭ জুন থেকে শুরু বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। ইংল্যান্ডের ওভালে হবে সেই ম্যাচ। ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। আইপিএলের পরেই ইংল্যান্ডে সেই ফাইনাল খেলতে যাবেন রোহিতরা। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ঘোষণা দলে ওপেনার হিসাবে রয়েছেন শুভমন গিল, রোহিত শর্মা এবং কে এল রাহুল। রয়েছেন চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি।

ঘোষণা করা আসন্ন টেস্ট চ‍্যাম্পিয়নশিপ দলে রয়েছেন তিন স্পিনার। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প‍্যাটেল। নেওয়া হয়েছে পেসার অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে। দলে রয়েছেন চার পেসার। মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকট।

একনজরে বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কে রাহানে, কে এল রাহুল, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প‍্যাটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকট।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago