খবর লাইভ : রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে ম্যাচ জিতেও আর্থিক ক্ষতি আরসিবির। বেশি ক্ষতি হল অধিনায়ক বিরাট কোহলির। রবিবার রাজস্থানের বিরুদ্ধে আরসিবি-র অধিনায়ক ছিলেন তিনি। সেই ম্যাচে মন্থর ওভার রেটে বল করার জন্য শাস্তি দেওয়া হল বিরাটদের। আর এর কারণে চলতি মরশুমে এই নিয়ে দ্বিতীয়বার মন্থর ওভার রেটের শাস্তি পেলন ডুপ্লেসিরা।
রাজস্থান ম্যাচে মন্থর ওভার রেটের জন্য বিরাটের ২৪ লক্ষ টাকা জরিমানা হয়েছে। সেই সঙ্গে বেঙ্গালুরুর প্রথম একাদশে থাকা ক্রিকেটারদের ৬ লক্ষ টাকা অথবা ম্যাচ ফি-র ২৫ শতাংশ দিতে হবে। একই ভুল দ্বিতীয়বার করার জন্যই বিরাটকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে দলের ক্রিকেটারদেরও জরিমানা করা হয়েছে।
এই নিয়ে আইপিএলের তরফে বলা হয়েছে, “২৩ এপ্রিল বেঙ্গালুরুতে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে মন্থর ওভার রেটে বল করার জন্য আরসিবি-র অধিনায়ক বিরাট কোহলিকে বিরাট অঙ্কের জরিমানা করা হয়েছে।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…