জার্মান পত্রিকায় জনসংখ্যা নিয়ে কার্টুনে ভারতকে ব্যঙ্গ! সমালোচনায় সরব মোদির মন্ত্রী

খবর লাইভ : ভারতের জনসংখ্যা তো এখন রকেটের গতিতে বাড়ছে। চিনকে হয়তো বহু আগেই ছাপিয়ে গিয়েছিল, শুধু রিপোর্ট প্রকাশ করা বাকি ছিল। এবার অফিশিয়ালি তাও হয়ে গেল। বিশ্বের সবথেকে জনবহুল দেশ এখন ভারত। যা সবদিক থেকে ভারতকে বিপদে ফেলবে।

শিক্ষার হার থাকলেও কাজ হবে না, জনগণে থিকথিক করলে একটি দেশে যা সমস্যা হয় তাই হবে। কারণ জনবিস্ফোরণ মোটেই ভালো কথা নয়। এটি এককথায় নেগেটিভ।

আরও পড়ুনঃ রাজ্যের সব কলেজে ভর্তি এক পোর্টালেই! নয়া নিয়ম  উচ্চশিক্ষা দফতরের
এদিকে, জনসংখ্যার নিরিখে চিনকে টপকে বিশ্বে শীর্ষস্থান দখল করা প্রসঙ্গে ভারতকে ব্যঙ্গ করে একটি কার্টুন ছেপেছিল জার্মান পত্রিকা ‘ডের স্পিয়েজ়েল’। তারা অপমান করেছিল।

এবার অপমানজনক সেই কার্টুন প্রকাশের বিরোধিতা করল নরেন্দ্র মোদি সরকার।
কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর সোমবার ওই জার্মান পত্রিকার কার্টুনের সমালোচনা করে লিখেছেন, ‘‘ভারতকে উপহাস করার আপনার প্রচেষ্টা সত্ত্বেও …।’’

প্রকাশিত সেই কার্টুনে দেখা যাচ্ছে, একটি ভিড়ে ঠাসা ট্রেন এগিয়ে চলেছে। ট্রেনের মাথায়, দরজায়, জানালায়, এমনকি ইঞ্জিনের সামনেও শুধু মানুষের মাথা। সেই ভিড়ে এক জনের হাতে দেশের তেরঙ্গা। আর তার সামনে দিয়ে ছুটে চলেছে চিনের বুলেট ট্রেন।
অভিযোগ, সেই কার্টুনের অর্থ করলে এটাই দাঁড়ায় যে, যেখানে প্রযুক্তিগত দিক থেকে উন্নতির শীর্ষে পৌঁছে যাচ্ছে চিন, সেখানে ভারত এগিয়ে শুধু মাত্র জনসংখ্যায়!
কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র উপদেষ্টা কাঞ্চন গুপ্ত জার্মান ম্যাগাজিনের উদ্দেশে লেখেন, জার্মানি সেভাবে ভারতকে তুলে ধরতে চেয়েছে, তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। ইচ্ছাকৃতভাবে ভারতকে ছোট করে চিনের গুণগান গাওয়ার চেষ্টা করা হয়েছে। তার প্রশ্ন, ভারতের মঙ্গল অভিযানের বিষয়টি কেন তুলে ধরা হলো না?

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago