আর জি কর মেডিক্যাল কলেজের দুই ইনটার্ন চিকিৎসককে সাসপেন্ড ও শোকজ করল কর্তৃপক্ষ

খবর লাইভ : আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রকাশ্যে মদ্যপানের অভিযোগ উঠেছিল।শনিবার মধ্যরাতে ফায়ার এগজিটের বারান্দায় দাঁড়িয়ে মদ্যপানের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরতেই চাঞ্চল্য ছড়ায়।অভিযোগ ওঠে আর জি করের দুই ইনটার্নের বিরুদ্ধে।রবিবার ২ ইনটার্নকে সাসপেন্ড ও শোকজ করা হয়েছে।এই সিদ্ধান্তের কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, শনিবার আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ারে ক্যামেরায় ধরা পরে আরজিকরে স্বাস্থ্যকর্মীদের এই ছবি। ছবিতে যে দুজনকে দেখতে পাওয়া গিয়েছে, তারা আরজিকর মেডিক্যাল কলেজের ইনটার্ন বলে জানা যায়।
গতকাল রাত বারোটা থেকে একটা নাগাদ কলেজের দুই ইনটার্ন আরজি কর ট্রমা কেয়ারের ব্যালকনিতে পৌঁছায়। এরপর প্রকাশ্যে মদ্যপান সহ ধূমপান করেন দুজন। যা নিচে দাঁড়িয়ে থাকা এক রোগীর পরিজন ক্যামেরায় রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় দিতেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।এরপরই রোগী ও তার পরিজনদের প্রশ্নের সম্মুখীন হয় হাসপাতাল কর্তৃপক্ষ। শহরের প্রাচীনতম হাসপাতালে খোদ একজন ডাক্তার কিভাবে প্রকাশ্যে ধূমপান করছেন তা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছেন তারা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago