বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়ে রিপোর্ট তলব দেশের প্রধান বিচারপতির

খবর লাইভ : কলকাতা হাই কোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়ে হাই কোর্টের রেজিস্টার জেনারেলের কাছে হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনুসিঙ্ঘভির সওয়ালের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই নির্দেশ দেন। কলকাতা হাই কোর্টের রেজিস্টার জেনারেলের কাছে আগামী শুক্রবারের মধ্যে হলফনামা চায় সুপ্রিম কোর্ট। ওই দিনই এ নিয়ে পরবর্তী শুনানি হবে।

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত টানা ঝড়-বৃষ্টি! ফের ফিরবে তীব্র গরম

প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বরে প্রথম বার কোনও টিভি চ্যানেলে দীর্ঘ সাক্ষাৎকার দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।সেই সময়ের মধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক নির্দেশ দিয়েছিলেন তিনি। ওই সাক্ষাৎকারে বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজের ছোটবেলা থেকে এসএসসি মামলা— বিভিন্ন প্রসঙ্গে তাঁর বক্তব্য রাখেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ওই সাক্ষাৎকারের বিষয় উত্থাপন করেন অভিষেকের আইনজীবী। যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘‘ওই সাক্ষাৎকারে কী রয়েছে, তা আমাদের দেখা দরকার।’’
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি মামলায় হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। হাই কোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশনামায় বলা হয়েছিল, কুন্তল ঘোষের চিঠির বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারবেন কেন্দ্রীয় তদন্তকারীরা।সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। সোমবার ছিল ওই মামলার শুনানি।সেই মামলার শুনানিতে চারদিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago