আগেই বাতিল মুঘল যুগ, এবার সিবিএসসি থেকে বাদ ডারউইন! উদ্বিগ্ন শিক্ষকমহল

খবর লাইভ : ইতিহাস বই থেকে মুঘল যুগ মুছে দেওয়ার পর এবার বিজ্ঞান বই থেকে ছাঁটাই হলেন ডারউইন। সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পাঠ্যক্রম থেকে মুছে দেওয়া হল চার্লস ডারউইনের বিবর্তনবাদ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। মোদি সরকারের এহেন শিক্ষা নীতির প্রতিবাদে সরব হল শিক্ষা মহল। ইতিমধ্যেই দেশের বিজ্ঞানী, বিজ্ঞান শিক্ষক এবং বিশেষজ্ঞেরা খোলা চিঠি দিয়ে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এনসিইআরটি-এর তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিবিএসই বোর্ডের দশম শ্রেণির বই থেকে বিবর্তনবাদের অধ্যায় সরিয়ে ফেলার। এর প্রতিবাদে দেশের নানা প্রান্ত থেকে একজোট হয়েছে বিজ্ঞান মহল। তাদের তরফে জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের বিজ্ঞানের বোধ গড়ে তোলার জন্য বিবর্তন বিষয়ক জ্ঞান জরুরি। তা না থাকলে তাদের বিজ্ঞান শিক্ষায় খামতি থেকে যাবে। এ ভাবে শিক্ষায় বঞ্চনা ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতারণার সামিল বলেও উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞেরা।

এর পাশাপাশি ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি’ নামে দেশের একটি স্বেচ্ছাসেবী বিজ্ঞান সংগঠনের তরফে এনসিইআরটি-র উদ্দেশে খোলা চিঠি পাঠানো হয়েছে ডারউইনবাদ ফেরানোর দাবিতে। যেখানে স্বাক্ষর করেছেন ১৮০০ বিজ্ঞানী, বিজ্ঞান শিক্ষক এবং বিশেষজ্ঞরা। ওই চিঠিতে বলা হয়েছে, ‘‘বিবর্তনের জ্ঞান শুধু বিজ্ঞান নয়, আমাদের চারপাশের পৃথিবীটাকে বোঝার জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞান এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন দিকগুলি বুঝতে, সিদ্ধান্ত নিতে ডারউইনের তত্ত্ব কার্যকরী।’’

অন্যদিকে এই ঘটনায় বিজেপি সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে বিরোধীদের দাবি, বিজেপি গোমূত্র, গোবরে আস্থা রাখা বিজেপি চিরকাল ডারউইন, নিউটনের মতো বিজ্ঞানীদের আবিষ্কারকে ভুল দাবি করে চিরকাল অপবিজ্ঞানের ব্যাখ্যা দিয়ে এসেছে। তাদের এহেন কর্মকাণ্ডে আশ্চর্য হওয়ার মতো কিছু নেই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago