পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়েও সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

খবর লাইভ : পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তভারও সিবিআই-কে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত এগোতেই গিয়ে কেন্দ্রীয় এজেন্সির হাতে বেশ কিছু নথি উঠে এসেছে। সেগুলো থেকেই রাজ্যের বিভিন্ন পুরসভাতে নিয়োগেও দুর্নীতি হয়েছে বলে মনে করা হচ্ছে। তারপরই তারা এই নিয়োগ মামলায় নতুন করে এফআইআর করে তদন্ত করতে চায় বলে আদালতে জানিয়েছিল। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেই আবেদনের শুনানি ছিল।

আরও পড়ুনঃ বাংলায় ধর্মের নামে ভেদাভেদ নেই: রেড রোডে অভিষেক

এদিনের শুনানিতে রাজ্যের তরফে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘শিক্ষক নিয়োগে যাঁরা যুক্ত রয়েছেন একই লোকজন এই দুর্নীতিতেও যুক্ত আছেন। এই বিষয় খতিয়ে দেখবে সিবিআই।’ কেন্দ্রীয় এজেন্সি যাতে তদন্ত করতে দিয়ে কোনও বাধার সম্মুখীন না হয় তাই তারা নতুন করে এফআইআর করতে পারবে। রাজ্যের ডিজি ও মুখ্যসচিব যেন সব দফতরকে তদন্তে সাহায্য করার নির্দেশ দেন তাও নির্দেশে উল্লেখ করেছেন বিচারপতি। পাশাপাশি সমস্ত থানার আইসিকে, কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে আদালত।

নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে হুগলির শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অয়ন শীলের বাড়ি ও অফিসে হানা দেয় ইডি। সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার করে তারা। ইডি দাবি করে, অয়নের কাছ থেকে যেসব ওএমআর শিট পাওয়া গেছে তা পুরসভা নিয়োগ সংক্রান্ত। সেই থেকেই প্রশ্ন উঠতে শুরু করে তবে কি পুরসভা নিয়োগেও দুর্নীতি হয়েছে? ইডি সেই নিয়েই আলাদা করে তদন্ত করতে চায় বলে আদালতে জানায়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago