খবর লাইভ : কোভিড অতিমারির জেরে বিগত কয়েক বছর ধরেই গোটা বিশ্বে চাকরির বাজারে চলছে মন্দা। আর এই সময় সংস্থার খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে বিশ্বখ্যাত টেক জায়ান্ট তথা গুগলের মূল সংস্থা অ্যালফাবেট সহ একাধিক সংস্থা। তবে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটলেও ভারতীয় মুদ্রায় প্রায় ১৮৫৪ কোটি ক্ষতিপূরণ বাবদ উপার্জন করলেন সংস্থার সিইও সুন্দর পিচাই। সম্প্রতি একটি তথ্য প্রকাশ্যে এসেছে। আর যা থেকে এই বিষয়টি জানা গিয়েছে। তবে জানা গিয়েছে পিচাই ক্ষতিপূরণ বাবদ যে টাকা উপার্জন করেছেন তা অ্যালফাবেট-র কর্মীদের আয়ের ৮০০ গুণ।
উল্লেখ্য, চলতি বছরের প্রথম থেকেই দফায় দফায় কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে এই সংস্থা। এমন পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ-আন্দোলনের পথেও হাঁটতে দেখা গিয়েছে ছাঁটাই হওয়া কর্মীদের। চলতি বছরের শুরুতেই জানুয়ারিতে প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করে গুগলের মূল সংস্থা অ্যালফাবেট। পাশাপাশি বিশ্বজুড়ে মোট কর্মীর ৬ শতাংশ কমানো হবে বলেও ঘোষণা করা হয়। তবে যেখানে দফায় দফায় কর্মীদের কাজ থেকে ছাঁটাই করা হচ্ছে, বেতন নিয়ে চরম অনিশ্চয়তা, কর্মীদের মধ্যে উদ্বেগ সেখানে সিইও-র এই বাড়তি আয়ে মাথায় হাত অনেকেরই।
তবে পিচাই এবং অ্যালফাবেটের কর্মীদের মধ্যে আয়ের এই বৈষম্য রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে। মূলত, প্রযুক্তি খাতে বড়সড় ধস নামার আশঙ্কা থেকেই এই ছাঁটাই পর্ব শুরু হয়েছে। টেক সাইটগুলির মতে, মন্দার পাশাপাশি আরও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ করতে চাইছে কোম্পানিগুলি। এদিকে কর্মী ছাঁটাইয়ের বিষয়ে সুন্দর পিচাই বলেছিলেন, আমাদের কোম্পানির লক্ষ্যের দিকে নজর দিতে হবে। আগামী দিনে যে বিপুল পরিমাণ সুযোগ আমাদের সামনে আসছে, আমি সেই বিষয়ে আত্মবিশ্বাসী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…