খবর লাইভ : শুক্রবার রাতে কলকাতার তপসিয়া রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তপসিয়ার সাপগাছি অটোস্ট্যান্ডের কাছে একটি পিভিসি কারখানায় বিধ্বংসী আগুন লাগে। ওই কারখানায় বিদ্যুতের ট্রান্সফর্মারে বিস্ফোরণের থেকেই আগুন লাগে বলে দমকল সূত্রে খবর।
পুলিশ সূত্রে খবর এদিন সন্ধ্যা ৭টা নাগাদ তিলজলা থানা এলাকায় পিভিসি কারখানার ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করে। তারপর কয়েক মিনিটের মধ্যেই আগুন আশপাশেও ছড়িয়ে পড়ে। দমকল সূত্রের খবর, কারখানায় সিইএসসি বক্স থেকেই আগুন লাগার ঘটনাটি ঘটেছে। তবে ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন কয়েক মিনিটের মধ্যেই ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন।
কিন্তু, আগুনের লেলিহান শিখা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ায় পরে আরও ৬টি ইঞ্জিন আসে। শেষমেশ দমকলের মোট ১০ টি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। তাঁদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…