খবর লাইভ : শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ তৃণমূল বিধায়ক তাপস সাহার ‘ঘনিষ্ঠ’ প্রবীর কয়ালের বাড়িতে অভিযান চালিয়ে বের হয় সিবিআই। তারা ১১ ঘণ্টা প্রবীরের বাড়ি ছাড়াও তাঁর দু’জন পরিচিতের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথি এবং মোবাইল ফোন।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় হাওড়ার শ্যামপুর থানার অন্তর্গত কাঠানালি গ্রামে প্রবীরের বাড়িতে যায় সিবিআই আধিকারিকদের একটি দল। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। বাড়িতে ঢুকেই তাঁরা প্রবীরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করার পাশাপাশি নথিও যাচাই করতে শুরু করেন। প্রবীর ছাড়াও শ্যামল কয়াল ও সুনীল মণ্ডল নামে প্রবীরের দুই আত্মীয়কেও জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের অন্য দু’টি দল।
আরও পড়ুনঃ পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়েও সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাস্থল থেকে বেরিয়ে যান আধিকারিকরা। সকলের মোবাইল ফোন এবং বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রবীর জানান, “আমি আগেই জেল খেটেছি। তাপস বাবু যা বলতেন তাই করতাম। ওনার কথামতো টাকা এনে পৌঁছে দিয়েছি। প্রায় তিরিশ চল্লিশ জনের থেকে প্রায় এক থেকে দেড় কোটি টাকা তুলে দিয়েছি।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…