খবর লাইভ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মুখ খোলায় সিবিআইয়ের তরফে এক দুর্নীতি মামলায় তলব করা হয়েছে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিককে। আগামী ২৮ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেওয়ার কথা তাঁর। এরই মাঝে দিল্লির আরকে পুরম পুলিশ স্টেশনে সত্যপালের গ্রেফতারি নিয়ে শুরু হল জল্পনা। গুঞ্জন শুরু হল প্রায় ৩০ জন সমর্থকের সঙ্গে দিল্লি পুলিশ আটক করেছে সত্যপাল মালিককে। এহেন জল্পনার মাঝেই নিজেদের অবস্থান স্পষ্ট করল দিল্লি পুলিশ।
জানা যাচ্ছে, শুক্রবার সত্যপালকে সিবিআইয়ের তলবের পর আজ শনিবার হরিয়ানা, দিল্লি, রাজস্থান, পাঞ্জাব ও উত্তর প্রদেশ থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ জন মালিকের সমর্থকরা দিল্লির সোম বিহারে তাঁর বাড়ির সামনে জড়ো হন। তাঁর পাশে থাকার বার্তা দিতেই তাঁরা বেলা সাড়ে ১২ টা নাগাদ উপস্থিত হন তাঁরা। তবে এই বিশাল জমায়েতে বাধা দেয় দিল্লি পুলিশ। স্পষ্টভাবে জানানো হয়, মালিকের বাড়ির সামনে তাঁরা কোনও সভা করতে পারবেন না। যদিও পাল্টা মালিক জানান, দুপুরে খাওয়ার জন্য তাদের নিমন্ত্রণ করেছেন তিনি।
এই পরিস্থিতিতে দিল্লি পুলিশ অন্তত ৩০ জন সমর্থককে আটক করে। তাঁদের ছাড়াতে তাঁদের সঙ্গেই থানায় উপস্থিত হন সত্যপাল। বর্তমানে আটকদের সঙ্গেই থানায় রয়েছেন তিনি। স্পষ্ট ভাবে জানিয়েছেন, তাঁর সমর্থকদের ছাড়া না হলে তিনিও থানা ছেড়ে যাবেন না।
এই ঘটনার পরই জল্পনা ছড়ায় মালিককে আটক ও গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। বিষয়টি নিয়ে জলঘোলা হতে শুরু করায় দিল্লি পুলিশের তরফে টুইট করে জানানো হয়, মালিককে গ্রেফতার বা আটক করা হয়নি। তিনি নিজের ইচ্ছায় থানায় এসেছেন। এবং তাঁকে নিজের ইচ্ছেমতো চলে যেতেও বলা হয়েছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় সত্যপালের সমর্থকদের তরফে বেশকিছু ভিডিও পোস্ট করা হয় সেখানে দেখা যাচ্ছে, বাসে সত্যপাল মালিকের সমর্থনে স্লোগান তুলছেন তাঁর সমর্থনকারীরা। দুপুর ৩ টে নাগাদ সকলকে ছেড়ে দেওয়াও হয়েছে বলে জানা যায়। থানা থেকে বেরিয়ে সত্যপাল জানান, “পুলিশ বলছে তাঁরা আমাদের আজ গ্রেফতার করবে না।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…