মোদির সফরের আগেই কেরলের বিজেপি দফতরে হুমকি চিঠি , জারি হাই অ্যালার্ট

খবর লাইভ : সামনেই কেরল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। ২৪ এপ্রিল রয়েছে বাম শাসিত কেরলে তাঁর সফর। তার আগে কেরলের বিজেপি দফতরে এল হুমকি দিয়ে চিঠি। মোদির কেরল সফর ঘিরেই রয়েছে এই হুমকি। এরপর থেকেই কেরলে জারি হয়েছে হাই অ্যালার্ট।

ইতিমধ্যেই কর্ণাটকে নরেন্দ্র মোদির সফরে নিরাপত্তা বিঘ্নিত হতে দেখা গিয়েছে পর পর দু’বার। বিজেপির প্রচার অভিযানে এই বিঘ্ন দেখা গিয়েছে। তারও আগে পাঞ্জাবে বিধানসভা ভোটের প্রচারের সময় বিঘ্নের জেরে থমকে যায় প্রধানমন্ত্রী মোদির কনভয়। এমন পরিস্থিতিতে কেরলে তাঁর সফর ঘিরে   এসেছে ওই হুমকি চিঠি।
পুলিশ ইতিমধ্যেই ওই চিঠির প্রেরককে খুঁজে বের করে ফেলেছে। তবে তাঁর দাবি, তাঁর নাম চিঠিতে ব্যবহার করা হয়েছে মাত্র। তিনি এই চিঠির সঙ্গে মোটেও সম্পর্কিত নন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা খুবই পোক্ত করা হয়েছে। সেন্ট্রাল এজেন্সিগুলি ইতিমধ্যেই তাদের নিরাপত্তা জনিত প্রহরা আঁটোসাটো করেছে।

এদিকে, কীভাবে কেরলের এডিজিপি নিরাপত্তার বেষ্টনী তৈরি করছেন তার মহড়ার ছবি মিডিয়ায় ফাঁস হয়েছে। ফলে সেই রাস্তা ধরে বেশ কিছুটা চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ভিডিয়ো প্রকাশ্যে মিডিয়ায় আসায় কেরলের ভূমিপুত্র তথা কেন্দ্রীয় মন্ত্রী এম মুরলীধরন এই নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর প্রশ্ন, কীভাবে এইরকম একটা ভিডিয়ো আচমকা ফাঁস হয়ে যেতে পারে, এত নিরাপত্তা থাকা সত্ত্বেও।এদিকে, কেরল পুলিশের সামনে রয়েছে পিএফআইয়ের মতো  প্রতিষ্ঠান ঘিরে বেশ কিছুটা উদ্বেগ।

কেরলে বিজেপির রাজ্যপ্রধান কে সুরেন্দ্রন জানিয়েছেন, বিজেপির যে সমস্ত নির্দিষ্ট সভা রয়েছে, তার সম্পূর্ণটাই সম্পন্ন করবেন মোদি। উল্লেখ্য, ২৪ এপ্রিল কেরলে পা রাখছেন মোদী। তারপর  রয়েছে কেরলে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন। তারপর কেরলে রয়েছে মোদির জনসভা। সেই জনসভা ঘিরেও নিরাপত্তা বেষ্টনী বেশ কড়া করা হয়েছে। বিজেপি বলছে,’যুবম’ কনফারেন্সের মধ্যে দিয়ে কেরলে নতুন পরিবর্তনের রাস্তা আনতে চলেছে বিজেপি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago