পুঞ্চে জঙ্গিদের গ্রেনেড হামলায় নিহত ৫ জওয়ান, তদন্তে এনআইএ

খবর লাইভ : গ্রেনেডের আঘাতেই জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে একটি সেনার গাড়িতে আগুন ধরে যায়।ঘটনাস্থলেই অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয় ৫ সেনা কর্মীর। বৃহস্পতিবারের এই ঘটনাকে প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে মনে করা হলেও, সেনা বাহিনীর তরফে বিবৃতি জারি করে জানানো হল যে দুর্ঘটনা নয়, নাশকতামূলক হামলা চালানো হয়েছে।

আরও পড়ুনঃ অমিতাভ, শাহরুখ, বিরাট, রাহুল গান্ধির টুইটার অ্যাকাউন্ট থেকে ভ্যানিশ ব্লু- টিক

সেনা বাহিনী সূত্রে জানা গিয়েছে,পুঞ্চের মান্ধার এলাকায় সেনার গাড়ি লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। বিস্ফোরণের জেরে গাড়িতে আগুন ধরে যায়, বিস্ফোরণের আঘাতে ও অগ্নিদ্বগ্ধ হয়ে পাঁচ জন জওয়ানের মৃত্যু হয়েছে। এই হামলার খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । রাতেই সেনা প্রধান জেনারেল মনোজ পাণ্ডে তাঁকে গোটা ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান। এই হামলার তদন্তভার দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-কে।
হামলার পরেই এলাকা ঘিরে শুরু হয় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান। গুরুতর আহত এক জওয়ানকে পাঠানো হয়েছে হাসপাতালে। তিনি এখন চিকিৎসাধীন। তবে প্রথমে বিষয়টিকে ‘জঙ্গি হামলা’ বলে চিহ্নিত করেনি সেনা। পরে উত্তরাঞ্চলীয় কমান্ডের তরফে জানানো হয়, নিহত জওয়ানরা হলেন হাবিলদার মনদীপ সিং, ল্যান্সনায়েক দেবাশিস বসওয়াল, ল্যান্সনায়েক কুলবন্ত সিং, সিপাহি হরকিসান সিং এবং সিপাহি সেবক সিং। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ নিহত জওয়ানদের পরিবারকে শোকবার্তা পাঠিয়েছেন জম্মু-কাশ্মীরের পিপলস ডেমোক্রাটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীও নিহত জওয়ানদের শ্রদ্ধা জানান এবং হামলার তীব্র নিন্দা করেছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago