খবর লাইভ : নিরাপত্তারক্ষীদের কলকাতা বিমানবন্দরের বাইরে রেখেই সোমবার রাতে দিল্লি যান মুকুল রায়। তার পরেই তাঁর পুত্র তথা প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু জানান, বাবার মাথার ঠিক নেই। সোমবার সন্ধ্যায় কলকাতা ছেড়ে ‘চুপি চুপি’ দিল্লি চলে যাওয়ার শুভ্রাংশু দাবি করেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বদনাম করতে বাবাকে নিয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে।
তবে তিনি যে ‘নিখোঁজ’ নন, দিল্লি পৌঁছে তা জানিয়ে দেন মুকুল রায়।
মুকুল রায়কে পরিকল্পনা করে তাঁরই গাড়ির চালক রাজু মণ্ডল অপহরণ করেছেন বলে অভিযোগ করেছিলেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়। এ বারে পাল্টা অভিযোগ করলেন রাজুর স্ত্রী শম্পা মণ্ডল। তিনি দাবি করেন, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা-১২টা নাগাদ শুভ্রাংশু রায়ের স্ত্রী তাঁদের বাড়িতে এসে তাঁর পরিবারের লোকজনকে জেলে পাঠানোর হুমকি দেন। শম্পার বক্তব্য, “এই কথা শোনার পর থেকেই আমরা আতঙ্কে রয়েছি।”
শুভ্রাংশু বলেন, ‘‘বেতন নেয় আমার থেকে, আর বাবার সঙ্গে দিল্লিতে বসে রয়েছে!” রাজু দিল্লি থেকে ফোনে এ দিন বলেন, “এই রকম একটা ঘটনা ঘটেছে শুনেছি। স্যরকে (মুকুল রায়) বলেছি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…