অভিষেকের নাম ভাঙিয়ে কুন্তল একাই ৫০০ কোটি তুলেছে, বিস্ফোরক তাপস মণ্ডল

খবর লাইভ : নিয়োগ দুর্নীতিতে জেলে দু’জনেই। একে অপরের বিরুদ্ধে আগেও মুখ খুলেছিলেন, । ফের একবার বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন তাপস মণ্ডল। তাঁর অভিযোগ, ‘১০০ নয়, ৫০০ কোটির খেলা, কুন্তল একাই ৫০০ কোটি তুলেছে। অভিষেকের নাম ভাঙিয়ে টাকা তুলেছে। ‘হাওয়ালার মাধ্যমে ও টাকা বাইরে পাঠিয়েছে, কেন্দ্রীয় এজেন্সি কোনও চাপ দেয়নি। লক আপ থেকে আদালতে যাওয়ার পথে বিস্ফোরক অভিযোগ করেন তাপস মণ্ডল ।

তাপস মণ্ডলের মন্তব্য প্রসঙ্গে না বললেও তদন্তকারী সংস্থার রাজনৈতিক যোগ তুলে পাল্টা অন্য বিস্ফোরক অভিযোগ করেছেন কুন্তল ঘোষও। ‘বিজেপির মুখপাত্র আর কেন্দ্রীয় এজেন্সির মুখপাত্র এক, ‘তাহলে বুঝে নিন তদন্ত কোন দিকে যাচ্ছে। হাতে একটা আংটি থাকলে কেউ প্রভাবশালী হয় না। আমার হাতে আংটি নেই, ঘামাচি আছে। কাউকে ইঙ্গিত করিনি, যে বোঝার ঠিক বুঝে যাবে। কেন পার্থ চট্টোপাধ্যায়কে ইঙ্গিত করব ? পার্থ চট্টোপাধ্যায় আমার সিনিয়র লোক। কেন্দ্রীয় এজেন্সির হাল কি, যে হাতে একটা আংটি থাকলে বলছে প্রভাবশালী। তাই বলছি আমার হাতে আংটি নেই, ঘামাচি আছে। বিজেপির মুখপাত্র আর কেন্দ্রীয় এজেন্সির মুখপাত্র এক, তাহলে তদন্ত কোন পথে যাচ্ছে বুঝে নিন’, আদালতে পেশের আগে বিস্ফোরক কুন্তল ঘোষ।

প্রসঙ্গত, কিছুদিন আগেই কুন্তল ঘোষ দাবি করেছিলেন, তদন্তকারী সংস্থার তরফে তাঁকে চাপ দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য। যে আশঙ্কা উঠে এসেছিল খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্যেও। যা গড়ায় আদালতের এজলাসেও। যা নিয়ে রাজনৈতিক টানাপোড়েনও কম হয়নি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago