খবর লাইভ:শনিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের সাতটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এ ছাড়াও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও মিলবে বৃষ্টির দেখা।
শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। তবে, তাপপ্রবাহের হাত থেকে এখনই রেহাই পাচ্ছে না মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর। শনিবার এই তিন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া দফতর।
তবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। যদিও শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস।
যদিও পশ্চিমি ঝঞ্ঝার কারণেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শনিবার থেকে সোমবার পর্যন্ত এই জেলাগুলিতে হালকা থেকে বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি-সহ বাকি জেলাগুলিতে বৃষ্টি না হলেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে না
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…