খবর লাইভ : অশান্ত যোগীরাজ্য! আতিক হত্যাকাণ্ডের পর ফের আরও এক নৃশংস হিংসার ঘটনা প্রকাশ্যে। ১১ বছরের দলিত বালিকাকে ধর্ষণের অভিযোগে জেল খাটছিল।জামিনে বেরিয়ে নির্যাতিতার বাড়িতে আগুন ধরিয়ে দিল ধর্ষণে অভিযুক্তেরা। সেই আগুনে ঝলসে গেল নির্যাতিতার ছ’মাসের সন্তান এবং দু’মাস বয়সের বোন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ে। দু’টি শিশুই কানপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন।
‘গ্যাংস্টার’ আতিক আহমেদের হত্যাকাণ্ডের পর উত্তরপ্রদেশের পুলিশি নিরাপত্তা নিয়ে দেশজুড়ে প্রশ্ন উঠলেও কার্যত ‘খুশি’ হয়েছিলেন যোগী আদিত্যনাথ।নাম না করে রাজ্য থেকে অপরাধ ‘খতম’ করার কথা বলেছিলেন। কিন্তু উন্নাওয়ের ঘটনায় আবারও যোগীরাজ্যে প্রমাণ হল উত্তরপ্রদেশ রয়েছে উত্তরপ্রদেশেই। দলিত নাবালিকার ধর্ষণে অভিযুক্তেরা জেল থেকে জামিনে বেরিয়ে এসে আগুন লাগিয়ে দিলেন নির্যাতিতার বাড়িতে। তাতে ঝলসে গেল দলিত নাবালিকার সন্তান এবং তাঁর ছোট বোন। পুলিশ সূত্রে খবর, ২০২২-এর ১৩ ফেব্রুয়ারি এক দলিত নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। গত বছ সেপ্টেম্বরে একটি পুত্রসন্তানের জন্ম দেয় ওই নাবালিকা।
প্রশ্ন হল কীভাবে গণধর্ষণের মামলা থেকে জামিন পেল ওই দুই যুবক? জানা গেছে, অভিযুক্ত দুই যুবক যারা জেলে ছিল, তারা নিয়মিত ভাবে মামলা প্রত্যাহারের জন্য দলিত নাবালিকার পরিবারকে হুমকি দিত। সম্প্রতি তারা জামিনে মুক্তি পায়। আর মুক্তি পেয়েই সেই একই অপরাধ! দলিত নাবালিকার বাড়িতে ছুটে গিয়ে নাবালিকা এবং তাঁর মাকে বেধড়ক মারধর করে অভিযুক্তরা বলে অভিযোগ। তার পর নির্যাতিতার থাকার ঝুপড়িতে আগুন লাগিয়ে দেয়। আগুনের আঁচে ঝলসে যায় নাবালিকার ছ’মাস বয়সি পুত্র এবং দু’মাস বয়সি ছোট বোন।
চিকিৎসকরা জানিয়েছেন, ছ’মাস বয়সি পুত্রসন্তানের শরীরের ৩৫ শতাংশ এবং নাবালিকার দু’মাসের ছোট বোনের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছে। উন্নত চিকিৎসার জন্য দু’জনকেই কানপুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…