শাহকে ফোন করিনি, প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রীত্ব ছাড়ব: চ্যালেঞ্জ মমতার

খবর লাইভ : সাংবাদিক বৈঠক করে বিজেপির কুৎসা-অপপ্রচারের মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার, তীব্র আক্রমণ করে তিনি বলেন, শাহকে কোনও ফোন করেননি। পরিকল্পনা মাফিক কুৎসা ছড়াচ্ছে বিজেপি। নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে  ধুয়ে দেন মমতা। নিজের বক্তব্য প্রমাণ না করতে পারলে নাকখত দিন! নাম না করে বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

¸মঙ্গলবার, সিঙ্গুরের সভায় শুভেন্দু অধিকারী দাবি করেন, সর্বভারতীয় তকমা সরতেই তৃণমূল  সুপ্রিমো চারবার ফোন করেছিলেন অমিত শাহকে । এর জবাবে ধুয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান, তিনি শাহকে কোনও ফোনই করেননি। এরপরই চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, “যদি এই অভিযোগ প্রমাণ করতে পারে, তাহলে আমি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেব। আমাকে এত সহজ ভাবার কোনও কারণ নেই। আমি দীর্ঘদিনের রাজনীতি করছি। প্রমাণ করতে না পারলে তুমি মানুষের সামনে নাকখত দেবে তো?”

মুখ্যমন্ত্রীর কথায়, “আমি অমিত শাহর পদত্যাগ দাবি করেছি। তাঁর আচরণ, কথাবার্তা স্বরাষ্ট্রমন্ত্রী সুলভ নয়।” বিজেপিই দেশে সব চেয়ে বড় ভ্রষ্টাচার বলে অভিযোগ করে মমতা বলেন, দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙতে চাইছে মোদি সরকার। পরিকল্পনা মাফিক তৃণমূলকে বদনাম করার চেষ্টা হচ্ছে বলেও মত তৃণমূল সুপ্রিমোর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago