কোনও মাফিয়া আর শিল্পপতিদের হুমকি দিতে পারবে না, মন্তব্য যোগী আদিত্যনাথের

খবর লাইভ :উত্তরপ্রদেশ পুলিশের হেফাজতে প্রাক্তন সাংসদ আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরফ খুন হওয়ার তিন দিন পরে মুখ খুললেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার লখনউ এবং হরদোই জেলায় টেক্সটাইল পার্কের জন্য এক শিল্পগোষ্ঠীর সঙ্গে ‘মউ’ সাক্ষর কর্মসূচিতে যোগী বলেন, ‘‘উত্তরপ্রদেশে কোনও মাফিয়া আর শিল্পপতিদের হুমকি দিতে পারবে না।’’ বিরোধীদের অভিযোগ, সরাসরি কোনও নাম না করলেও অপরাধীদের জন্য ‘ঠোক দো’ নিদানের প্রবক্তা যোগী এ ক্ষেত্রে শনিবার রাতে প্রয়াগরাজ হাসপাতাল চত্বরে আতিক-আশরফের খুনের প্রসঙ্গের দিকেই ইঙ্গিত করেছেন।
মাফিয়ারাজের অবসানের পাশাপাশি যোগীর মঙ্গলবারের বক্তৃতায় এসেছে গোষ্ঠীহিংসার প্রসঙ্গও। বিজেপি সরকারের আমলে উত্তরপ্রদেশ গোষ্ঠীহিংসা-মুক্ত হয়েছে দাবি করে তিনি বলেন, ‘‘উত্তরপ্রদেশ দাঙ্গার জন্য কুখ্যাত ছিল। শুধু অনেক জেলার নাম শুনলেই মানুষ ভয় পেতেন। এখন ভয় পাওয়ার প্রয়োজন নেই।’’
এদিকে মৃত আশরফের আইনজীবী বিজয় মিশ্রর দাবি, প্রয়াগরাজ থেকে বরেলীতে নিয়ে যাওয়া হয়েছিল আশরফকে। পুলিশ লাইনে নিয়ে গিয়ে এক পুলিশকর্তা হুমকি দেন, এ যাত্রায় বেঁচে গেলি, কিন্তু জেল থেকে বেরনোর ১৫ দিনের মধ্যে খতম করে দেব।ওই আইনজীবী আরও দাবি করেন, এই হুমকির কথা তাঁকে জানিয়েছিলেন আশরফ। কিন্তু কোন পুলিশকর্তা এই হুমকি দিয়েছিলেন, সেটা জানাননি। শুধু জানিয়েছিলেন যে, তাঁর যদি মৃত্যু হয় বা তাঁকে যদি খুন করা হয়, একটি মুখবন্ধ খাম যেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রধান বিচারপতির কাছে পৌঁছয়। ওই বন্ধ খামেই সব কিছু লেখা আছে।
প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল খুন হন আতিক এবং আশরফ। তাঁদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারা হয়। পুলিশি হেফাজতে থাকা সত্ত্বেও কী ভাবে আতিক-আশরফ খুন হলেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে আতিক-আশরফরা বড় ষড়যন্ত্রের শিকার হয়েছেন। কিন্তু এই ষড়যন্ত্রী কে বা কারা, তা নিয়েই জোর জল্পনা চলছে। ইতিমধ্যেই এই মামলায় সিট গঠন করেছে উত্তরপ্রদেশ সরকার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago