ঘরোয়া ক্রিকেটে পুরস্কার মূল্য বাড়াল বিসিসিআই , রঞ্জি ট্রফি জিতলে মিলবে ৫ কোটি টাকা

খবর লাইভ : করোনার প্রবাহ কাটিয়ে গতবার থেকেই পুরো দমে শুরু হয়েছে ঘরোয়া ক্রিকেট। এই বছর ২৮ জুন থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতা।

বড় ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের। ঘরোয়া ক্রিকেটে সব টুর্নামেন্টের পুরস্কার মূল্য বাড়িয়ে দিল বিসিসিআই। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হলে আগে মিলত ২ কোটি টাকা। প্রায় আড়াই গুণ বাড়িয়ে তা করা হল ৫ কোটি টাকা। মেয়েদের এক দিনের প্রতিযোগিতার বিজয়ীরা পাবে ৫০ লক্ষ টাকা। আগে পাওয়া যেত মাত্র ৬ লক্ষ টাকা। অর্থাৎ প্রায় আট গুণ বাড়ল পুরস্কার মূল্য। মেয়েদের টি-২০ প্রতিযোগিতার বিজয়ীরা পাবে ৪০ লক্ষ।এক্ষেত্রেও ৫ লক্ষ থেকে আট গুণ বাড়ানো হয়েছে পুরস্কার মূল্য। দলীপ ট্রফির বিজয়ী দল পাবে ১ কোটি টাকা। আগে পাওয়া যেত ৪০ লক্ষ। রানার আপ দল পাবে ৫০ লক্ষ। আগে পাওয়া যেত ১৫ লক্ষ টাকা। দেওধর ট্রফি, ইরানি কাপ এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফির পুরস্কার মূল্যও বাড়ানো হয়েছে।

এই নিয়ে বিসিসিআই সচিব জয় শাহ টুইট করে জানান, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ভারতীয় ঘরোয়া ক্রিকেটের সব প্রতিযোগিতার আর্থিক মূল্য বাড়ানো হল। আমরা সবরকম ভাবে চেষ্টা করব ভারতের ঘরোয়া ক্রিকেটকে আরও উন্নত করতে। এটাই ভারতীয় ক্রিকেটের শিরদাঁড়া। রঞ্জিজয়ী দল পাবে ৫ কোটি টাকা। মেয়েদের এক দিনের প্রতিযোগিতার বিজয়ীরা পাবে ৫০ লক্ষ টাকা।”

করোনার প্রবাহ কাটিয়ে গতবার থেকেই পুরো দমে শুরু হয়েছে ঘরোয়া ক্রিকেট। এই বছর ২৮ জুন থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতা। দলীপ ট্রফি দিয়ে শুরু হতে চলেছে ঘরোয়া ক্রিকেট। দেশের সর্বোচ্চ প্রতিযোগিতা রঞ্জি ট্রফি শুরু হবে আগামী বছরের জানুয়ারি থেকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago