খবর লাইভ : মিলল না স্বস্তি। ফের জেল হেফাজতে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল । সোমবার, শুনানিতে এই নির্দেশ দিল দিল্লির সিবিআইয়ের বিশেষ আদালত। ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও। মামলার পরবর্তী শুনানি ১ মে।
আপাতত তিহার জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। গরু পাচার মামলায় এদিন ফের ১৪দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত। গত ২১ মার্চ অনুব্রতকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়। এরপরেও তাঁর জামিনের আবেদন খারিজ হয়। এই মুহূর্তে তিহার জেলে রয়েছেন গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হক, অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারি, তাঁর ব্যক্তিগত দেহরক্ষী সায়গল হোসেন। এদিন, মণীশকেও ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…