বাংলায়  নববর্ষের শুভেচ্ছা, রাজ্যপালের ভাষণে “জয় পশ্চিমবঙ্গ”!

খবর লাইভ : সরস্বতী পুজোর সন্ধেয় বাংলায় হাতেখড়ি হয়েছিল। আর বাংলা নববর্ষে বাঙালি লুকে বাংলায় শুভেচ্ছা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ২৬ জানুয়ারির সেই সন্ধেয় তাঁর ভাষণে ছিল “জয় বাংলা” ধ্বনি। তাই নিয়ে রাজ্য রাজনীতিতে জলঘোলা কম হয়নি! তারপরে কেটে গিয়েছে দুমাস। এবার আনন্দ বোসের গলায়, “জয় পশ্চিমবঙ্গ”।

বাংলা নববর্ষের প্রথম দিন থেকেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হল রাজভবনের  দরজা। কিন্তু সাধারণ মানুষ ঢুকতে পারেননি বলে তুমুল বিতর্ক দানা বেঁধেছে। জন রাজভবন কর্মসূচিতে হেরিটেজ ওয়ার্কে অংশ নিতে পয়লা বৈশাখের দিন দূর দূরান্ত থেকে অনেকেই সপরিবারে ভিড় করেছিলেন রাজভবনের দরজায়। এদিন সকাল সাড়ে ১০টা থেকে রাজভবনের দরজা খুলে দেওয়া হয়। কিন্তু পুলিশ কাউকেই ভেতরে ঢুকতে দেয়নি। যদিও ভিড় করা মানুষদের মধ্যে অনেকেরই দাবি তাঁরা রাজভবনের ওয়েবসাইট থেকে হেরিটেজ ওয়াকের জন্য নাম নথিভুক্ত করেছেন। কর্তব্যরত পুলিশকর্মীদের সেই সংক্রান্ত কনফার্মেশন এসএমএস দেখান অনেকে। কিন্তু পুলিশ মানতে চায়নি। তবে হেরিটেজ ওয়াক কর্মসূচি হয়েছে।

রাজভবনের তরফে জানানো হয়েছে, সেখানে যাঁরা হেঁটেছেন তাঁরা সকলেই আমন্ত্রিত। আগামী একমাস এই হেরিটেজ ওয়াক সম্পূর্ণ আমন্ত্রণমূলকই থাকবে। এর পরে সাধারণ মানুষ রাজভবন ভ্রমণের জন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন। প্রথমে বিনামূল্যে এবং পরে সামান্য কিছু অর্থের বিনিময়ে রাজভবনে প্রবেশাধিকার মিলবে। প্রশ্ন উঠছে সাধারণ মানুষই যদি প্রবেশ অধিকার না পান তবে জন রাজভবন কর্মসূচির অর্থ কী? কেনই বা নববর্ষের দিন থেকে সাধারণ মানুষ রাজভবনে ঢুকতে পারবেন বলে প্রচার করে হেনস্থা করা হল! সঙ্গতভাবেই এই প্রশ্নের কোনও জবাব নেই রাজভবন কর্তৃপক্ষের কাছে।

তবে, রাজ্যপাল তাঁর বাংলা ভাষণে বলেন, “শুভ নববর্ষ। আমি বাংলাকে ভালোবাসি, বাংলার মানুষকে ভালোবাসি।” ভাষণে রবীন্দ্রনাথ থেকে নেতাজি স্বামী বিবেকানন্দ কে শ্রদ্ধা জানান আনন্দ বোস। সত্যজিৎ রায়কে সম্মান জানান। “চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞাণ যেথায় মুক্ত।” এরপরেই রাজ্যপাল বলেন, “জয় পশ্চিমবঙ্গ। জয় হিন্দ।” তাঁর হাতেখড়ির দিন “জয় বাংলা” বলায় বিতর্ক হওয়াতেই এবার “জয় পশ্চিমবঙ্গ”! মত বিভিন্ন মহলের।

 

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago