বিধায়ক জীবনকৃষ্ণর বাড়িতে আজ ফের ৬ সদস্যের সিবিআই দল, পুকুরের জল ছেঁচা চলছে

খবর লাইভ : বিধায়ক  জীবনকৃষ্ণ সাহার  বাড়িতে আবার নতুন করে ৬ সদস্যের সিবিআই প্রতিনিধি। বাড়ির পাশের পুকুরের জল নিকাশির জন্য নিয়ে আসা হলো মোটর। ১০ ঘণ্টা সময় পেরিয়ে গেলেও সিবিআইয়ের এর অভিযান অব্যাহত মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার আন্দির বাড়িতে। পুকুরের জলে মোবাইল সহ নথি ফেলেছে জীবনকৃষ্ণ সাহা। তাই রাতেই পুকুরের জল তুলে ফেলার কাজ শুরু করলো সিবিআই।  রাত সাড়ে দশটায় ফের নতুন করে সিবিআইয়ের ঊর্ধ্বতন অফিসার সহ সিআরপিএফ  পৌঁছল।
এদিন আগেই জীবনকৃষ্ণর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দেয়। শুক্রবার বেলা ১টা নাগাদ জীবনকৃষ্ণর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। বাড়ির মূল গেট বন্ধ করে জিজ্ঞাসাবাদ চলে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়িটি ঘিরে রাখেন। জানা গিয়েছে, আগেই চারজন তদন্তকারী অফিসার বিধায়ককে জিজ্ঞাসাবাদ চালান। তবে কী কারণে এই হানা, তা বিকেল পর্যন্ত জানা যায়নি। এদিন রঘুনাথগঞ্জ থানার পিয়ারাপুরে জীবনকৃষ্ণের শ্বশুরবাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, ওই  বাড়ির ভিতরে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সামশের দেওয়ান, মহিলা নেত্রী তথা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ টলি বেগম সহ একাধিক নেতা উপস্থিত ছিলেন। আটকে পড়েন তাঁরাও। এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি, গরু ও কয়লা পাচার কাণ্ড নিয়ে কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা তদন্ত চালাচ্ছে। জীবনকৃষ্ণের সঙ্গে এই সব দুর্নীতির কোনও যোগাযোগের খোঁজ পেয়েছে কি না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাও স্পষ্ট নয়। সময় যতই গড়াচ্ছে, বিধায়কের আন্দির বাসভবনের সামনে ভিড় বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, সমর্থক ও দলের জন প্রতিনিধিরা।
উল্লেখ্য, এর আগে তৃণমূল নেতা জাকির হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল আয়কর দপ্তর। তার বিড়ি ফ্যাক্টরিতে তল্লাশি চালানো হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago