দক্ষিণ দমদম পুরসভায় ১৭ কাউন্সিলরকে শোকজ তৃণমূলের

খবর লাইভ : দক্ষিণ দমদম পুরসভায় মোট ৩৫টি ওয়ার্ড। তার মধ্যে একজন কাউন্সিলরের মৃত্যু হয়েছে। দু’জন কাউন্সিলর তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছেন। তাই ৩২ জন দলীয় কাউন্সিলরকে বৈঠকে ডেকেছিল জেলা নেতৃত্ব। কিন্তু আশ্চর্যজনক ভাবে এই বৈঠকে ১৭ জন কাউন্সিলর গরহাজির থাকেন।

এই ঘটনার পরই তাঁদের শোকজ করা হয়েছে। এমনকী আগামী এক সপ্তাহের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। তবে এই ঘটনা প্রকাশ্যে চলে আসায় দলের অস্বস্তি বেড়েছে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় বিধায়ক, সাংসদ থাকার পরও এমন ঘটনায় জল্পনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার ডাকা হয়েছিল ওই বৈঠক। তাপসবাবু ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দমকল মন্ত্রী সুজিত বসু, যুবনেতা দেবরাজ চক্রবর্তী, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বাণীব্রত চক্রবর্তী–সহ অন্যান্যরা।
অন্যদিকে এদের মধ্যে দু’‌জন কাউন্সিলরকে শোকজ করা হচ্ছে না।কারণ, অনুপস্থিত এই ১৭ কাউন্সিলারের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত। আর একজন মহিলা কাউন্সিলরের সদ্য সন্তান হওয়ায় তিনি আসতে পারেননি। তবে এই বৈঠকে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, দক্ষিণ দমদম পুরসভার চেয়ারপার্সন কস্তুরী চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত–সহ পুরসভার অন্যান্য কাউন্সিলররা উপস্থিত ছিলেন। তাঁদের সামনেই এই শোকজের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর।

আগাম সময় দিয়ে বৈঠক ডাকা হলেও কাউন্সিলরদের গরহাজির নিয়ে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাই অনুপস্থিত কাউন্সিলরদের কারণ জানাতে বলা হয়েছে।
দমদমের বিধায়ক ব্রাত্য বসু বলেছেন, কাউন্সিলররা না এসে অন্যায় করেছেন। বিধাননগরের বিধায়ক সুজিত বসুর বক্তব্য, কাউন্সিলরদের কিছু বলার থাকলে সেটা মিটিংয়ে এসে বলাই উচিত ছিল। পুরপ্রধান কস্তুরী চৌধুরী বলেন, ‘আমরা সব ওয়ার্ডে কাজের সমবণ্টন করি। কাজের খতিয়ান বিস্তারিতভাবে তুলে ধরা হয় প্রতিটি বৈঠকে। কাজের ক্ষেত্রে কারও সঙ্গে বৈষম্য করা হয় না।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago