খবর লাইভ : এবারও পয়লা বৈশাখের ঠিক আগের দিন কালীঘাটে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্যবাসীর মঙ্গল কামনায় প্রতি বছরই এই দিনে পুজো দেন মুখ্যমন্ত্রী। আরতি করেন। সঙ্গে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। ঘুরে দেখলেন মন্দির চত্বরের সংস্কারের কাজও।
আরও পড়ুনঃ বিজেপি ক্ষমতায় এলেই রামনবমীতে শান্তিপূর্ণ মিছিল!সিউড়িতে বললেন অমিত শাহ
শুক্রবার সন্ধে সাড়ে ছ’টা নাগাদ কালীঘাট মন্দিরে পৌঁছে যান তিনি। মুখ্যমন্ত্রী আসবেন বলে মন্দির চত্বর ঘিরে ছিল আঁটসাট নিরাপত্তা।
পুজো দিয়ে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দেশের জন্য, বাংলার জন্য, সকলের মঙ্গলের জন্য পুজো দিয়েছেন তিনি। একইসঙ্গে প্রত্যেককে বাংলা নববর্ষের শুভেচ্ছাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, “নববৈশাখে রইল আমার ভালবাসা, প্রণাম, প্রীতি, স্নেহ। সবাইকে শুভেচ্ছা ও শুভনন্দন জানাই।”
কালীঘাট মন্দিরে পুজো সেরে ওই এলাকারই নকুলেশ্বর ভৈরব মন্দিরেও যান মুখ্যমন্ত্রী। শিবের মাথায় জল ঢেলে রাজ্যবাসীর জন্য প্রার্থনা করেন।
শুক্রবার বঙ্গসফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ধেয় প্রায় একই সময়ে তিনি পৌঁছে গিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে। অর্থাৎ একদিকে যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মা ভবতারিণীর পুজো দিলেন, তখন অন্যদিকে প্রতিবারের মতো কালীঘাট মন্দিরে হাজির মুখ্যমন্ত্রী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…