খবর লাইভ : পাকিস্তান সীমান্তের কাছে রাজস্থানে এবার দেখা মিললেল আবারও পুলিশের চোখে ধুলো দিয়ে উধাও হলেন খালিস্তানিপন্থী নেতা অমৃতপাল সিং। গত মাস থেকে অমৃতপালকে খুঁজছে পুলিশ।অথচ বিভিন্ন ছদ্মবেশ ধরেই পালিয়ে বেরাচ্ছেন তিনি।
আরও পড়ুনঃ জয়ের কাণ্ডারি শুভমন, গুজরাট ৬ উইকেটে হারালো পাঞ্জাবকে
রাজস্থান পুলিশের একটি সূত্র জানিয়েছে, রাজ্যের হনুমানগড় জেলায় দেখা গিয়েছে অমৃতপালকে। পাঞ্জাবের মুক্তসর এবং ফাজিলকা সীমান্তে রয়েছে এই জেলা। ওই সূত্র জানিয়েছে, পাঞ্জাব পুলিশের একটি দলও তল্লাশি চালাচ্ছে। হনুমানগড়ের যে বাড়িতে ছিলেন অমৃতপাল, তা ঘেরাও করা হয়েছিল। যদিও তার আগেই পালিয়ে গিয়েছিলেন অমৃতপাল। এর আগে যদিও রাজস্থান পুলিশ দাবি করেছিল, অমৃতপাল সে রাজ্যে নেই। তবে এই প্রসঙ্গে স্টেশন হাউস অফিসার জানিয়েছিলেন, খালিস্তানপন্থী নেতাকে তিনি চেনেন না। তবে ৬ ফুট উচ্চতার ফরসা এক বহিরাগতকে ওই বাড়িতে তিনি দেখেছিলেন। নিহাঙ্গদের মতো পোশাক পরেছিলেন।
হনুমানগড় জেলায় অভিযান চালিয়ে অমৃতপালকে ধরা যায়নি। তবে বৃহস্পতিবার সকালে তাঁর মায়ের কাছে একটি ফোন আসে। ফোনটি করেছিলেন অবতার সিংহ খাণ্ডা। অমৃতপালের উত্থানের নেপথ্যে রয়েছেন তিনিই। ফোনে অমৃতপালের মাকে তিনি জানিয়েছিলেন, খালিস্তানপন্থী নেতার জীবন নিয়ে সংশয় রয়েছে। পুলিশি অভিযানের সময় ফের পালিয়ে গিয়েছেন তিনি। এ সব শুনে অমৃতপালের মা কেঁদে ফেলেন।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, হরদীপ নামে এক ব্যক্তির বাড়িতে ছিলেন অমৃতপাল। বন্দুকবাজ হরদীপ ঘনিষ্ঠ ছিলেন অমৃতপালের। এই হরদীপের বাড়ি ভাটিণ্ডার তালওয়াণ্ডির খুব কাছে। অমৃতপালের সঙ্গে তিনিও পালিয়ে যান। বৃহস্পতিবার ভোর ৩টের সময় তাঁকে আটক করেছে পুলিশ। হনুমানগড়, গঙ্গানগরে তল্লাশি চলছে। প্রসঙ্গত, অমৃতপাল ফেরার হওয়ার কারণে এ বছর পাঞ্জাব পুলিশের বৈশাখীর ছুটি বাতিল হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…