খবর লাইভ : পার্ক স্ট্রিটের বহুতলে লিফট ভেঙে পড়ে মৃত্যু হল লিফট অপারেটরের। জানা গেছে, সেসময় লিফটের রক্ষণাবেক্ষণের কাজ চলছিল।মৃতের দেহ আটকে পড়ে লিফটের নীচেই। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিংস থানার পুলিশ। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা ওই বহুতল থেকে লিফট সরিয়ে ব্যক্তির দেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। উদ্ধারকার্যে হাত লাগিয়েছে দমকলও।
বুধবার পার্ক স্ট্রিটের ওম টাওয়ারে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,সকাল থেকেই চলছিল লিফট মেরামতির কাজ। আচমকা তিন নম্বর লিফটটি উপরে উঠে যায়। কেন তা উপরের দিকে উঠল, উঁকি মেরে তা দেখতে যান লিফটের অপারেটর। আর ঠিক সেই সময়েই লিফটটি ছিঁড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই লিফটটি হুড়মুড়িয়ে নীচে ছিঁড়ে পড়ে। তাতেই মৃত্যু হয় লিফট অপারেটরের।
পুলিশ সূত্রে খবর, মৃত লিফট অপারেটরের নাম আব্দুল রহিম। তিনি একবালপুরের বাসিন্দা।তাঁর দেহ লিফটের একেবারে নীচে আটকে থাকায় দেহ সরিয়ে আনতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…