খবর লাইভ : এ বার ‘ডিগ্রি দেখাও’ প্রচার শুরু করল আপ। এই প্রচার কর্মসূচির সূচনা করেন আপ নেত্রী তথা দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মারলেনা। তিনি নিজের শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথি সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করেন। আপের তরফে বিজেপি-সহ অন্যান্য দলগুলির নেতানেত্রীদেরও শিক্ষাগত যোগ্যতা প্রকাশ্যে আনার ডাক দেওয়া হয়েছে।
আপের তরফে বলা হচ্ছে, এই কর্মসূচিতে দলের প্রত্যেক নেতাকর্মী তাঁদের শিক্ষাগত যোগ্যতা প্রকাশ্যে আনবেন।
আরও পড়ুনঃবালুরঘাটের দণ্ডি-কাণ্ড নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি সুকান্তর
সংবাদমাধ্যমেরসামনে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের শংসাপত্র তুলে ধরেন। তিনি জানান , দিল্লি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের প়ড়াশোনা শেষ করে তিনি স্নাতকোত্তর স্তরের পাঠ নেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। দলের এই কর্মসূচির ব্যাখ্যা দিয়ে অতিশী বলেন, “কোনও নেতানেত্রী কোন কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন, সেটা বড় কথা নয়। কিন্তু কেউ যদি যদি সত্যিই কোনও শিক্ষাগত যোগ্যতার অধিকারী হয়ে থাকেন, তবে সেটা তাঁর প্রকাশ্যে আনা উচিত।” নেতানেত্রীদের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র প্রকাশ্যে এলে পরবর্তী প্রজন্ম উৎসাহিত হবে বলেও দাবি করেন তিনি।
এর আগে নির্বাচনী হলফনামায় মোদি জানিয়েছিলেন যে, তিনি গুজরাত বিশ্ববিদ্যালয় থেকে এন্টায়ার পলিটিকাল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তরের ডিগ্রি অর্জন করেছিলেন। তথ্য জানার অধিকার আইনে মোদির শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র দেখতে চেয়ে আদালতের কাছে জরিমানা দিতে হয় কেজরিওয়ালকে। অবশ্য আপের এই ডিগ্রি রাজনীতি নিয়ে বিরোধী শিবির থেকেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…