খবর লাইভ : দু’বছর আগে গ্রেফতার। সাত দিনের হেফাজত পেয়েও কয়লা পাচার মামলায় বিকাশ মিশ্রের বয়ান রেকর্ড সম্ভব হয়নি। অসুস্থতার কারণে আড়াই দিনের মাথায় হাসপাতালে ভর্তি হতে হয় বিকাশকে। তারপর থেকে দুবছর কেটে গেলেও বিকাশকে নিজেদের হেফাজতে পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাই শেষমেশ দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশে চারদিনের জন্য বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে পেল সিবিআই।
২০২১ সালের এপ্রিল মাসে ১৬ তারিখ সিবিআই গ্রেফতার করে বিকাশ মিশ্রকে। সাতদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আসানসোল বিশেষ সিবিআই আদালত। সেই সময় হেফাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। সিবিআইয়ের তরফে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। পরে সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হওয়ার কারণে তাকে হেফাজতে নিয়ে জেরা করা সম্ভব হয়নি।
সিবিআই সূত্রে দাবি, ২৯ নভেম্বর ২০২০ সালে সিবিআইয়ের তরফে কয়লা পাচার মামলায় এফআইআর রুজু করা হয়। ইসিএল, সিআইএসএফ, রেলের জনা কয়েক আধিকারিক ও কর্মীর যোগসাজসে কয়লা পাচার হচ্ছে। তাতে সহযোগী হিসেবে রয়েছে একাধিক ব্যক্তি। এই মর্মে মামলা রুজু হয়। উঠে আসে একের পর নাম। অনুপ মাজি থেকে তার সহযোগীদের নাম। পাচারে সাহায্য করার বিনিময়ে লাভবান হয়েছেন প্রভাবশালীরাও
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…