আইসিকে তুই তোকারি, পরিবার তুলে হুমকি ; ফের বিস্ফোরক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

খবর লাইভ : আইসিকে তুই তোকারি, তাঁর পরিবার তুলে হুমকি দিয়ে বিতর্ক জড়ালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। শুধু তাই নয় আইসিকে হাইকোর্টে তোলারও হুমকি দিলেন বিজেপি সংসদ। এনিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।মঙ্গলবার সোনামুখী বাজারে মানিকবাজার স্বনির্ভরগোষ্ঠীর মহিলাদের বিক্ষোভে সামিল হন সৌমিত্র খাঁ। সেখানেই তিনি তুলোধনা করেন সোনামুখী থানার আইসিকে। সৌমিত্র খাঁ বলেন, তুই শুনে রাখ আইসি। তোর বাড়িতেও ছেলেমেয়ে রয়েছে, যদি আমাদের একাকার ক্ষতি হয় তাহলে তোরও হবে। শুনে রাখ তুই। আইসি অনেকদিন ধরে দাদাগিরি করছে জানি। শুনে রাখ তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার।

এখানেই থেমে থাকেননি সৌমিত্র খাঁ। আইসির পরিবারকে নিশানা করে বিজেপি সাংসদ বলেন, তোরা এই গ্রাম বাংলার মা-বোনদের হুমকি দিবি! তোর ঘরে মা-বোন নেই? তোরা নিজের ঘরের মা-বোনদের বিক্রি করিস বলে এখানেও মা-বোনদের টাকা চুরি করবি? লজ্জা করে না! মা-বোনেদের বলে রাখি আমার তরফ থেকে সাত দিন দেখব। তারপর সকলে মিলে লড়াই করে আপনাদের সমস্যার সুরাহা করব।

সাংসদ সৌমিত্র খাঁর এই বক্তব্য সামনে আসতেই সমালোচনায় সরব হয়েছে সব মহল। তৃণমূলের দাবি সাংসদের এই বক্তব্যর পরিপ্রেক্ষিতে প্রশাসন প্রশাসনের মতো করে ব্যবস্থা নেবে। কিন্তু যারা বেটি বাঁচাও বেটি পড়াও এর কথা বলে তাঁদের মুখে এমন অশালীন মন্তব্য মানায় না।সৌমিত্র খাঁ আর কত নীচে নামবেন? নিজের স্ত্রীকে রাখতে পারলেন না, বাড়ির সম্মান কোর্ট অবধি গেল। তার পরও তাঁর কাছ থেকে এত নিম্নমানের বিরৃতি আশা করিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago