শিবপুর -রিষড়ার ঘটনায় এনআইএ তদন্তের সুপারিশ করল মানবাধিকার সংক্রান্ত তথ্যসন্ধানী দল

খবর লাইভ : পাটনা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এল নরসিমা রেড্ডির নেতৃত্বে প্রাক্তন আইপিএস, আইনজীবী, মানবাধিকার কমমিশনের প্রাক্তন রেজিস্ট্রার প্রমুখকে নিয়ে গঠিত তথ্যসন্ধানী দল রাজ্যে এসেছিল বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে অশান্তির ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে। বগটুই-কাণ্ডের পরেও তারা রাজ্যে এসেছিল। তবে এই দল সরকারি নয়, রাজনৈতিক কোনও প্রতিনিধিদলও নয়। তার উপরে ১৪৪ ধারার কারণ দেখিয়ে পুলিশ ওই দলকে শিবপুর ও রিষড়ায় যেতেই দেয়নি। এমতাবস্থায় এ দিন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে রিপোর্ট জমা দিয়েছেন রেড্ডিরা।

হাওড়ার শিবপুর ও হুগলির রিষড়ায় সাম্প্রতিক অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের সুপারিশ করল মানবাধিকার সংক্রান্ত তথ্যসন্ধানী দল। যে দাবি আগেই তুলেছিল রাজ্য বিজেপি।
রিপোর্টে তথ্যসন্ধানী দল বলেছে, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য এনআইএ-কে দায়িত্ব দেওয়া উচিত। ক্ষতিগ্রস্ত মানুষ যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, তার জন্য তাঁদের সুরক্ষা দেওয়া, ‘নিরীহ’ ব্যক্তিদের উপর থেকে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং রাজ্য পুলিশের উপরে আস্থা হারিয়ে ফেলা মানুষের ভরসা ফেরাতে ও শান্তি রক্ষায় আরও কিছু দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পক্ষেও সওয়াল করেছে তারা।

মুখ্যমন্ত্রী মমতা অবশ্য সোমবার ‘খায় না মাথায় দেয়’ বলে এমন তথ্যসন্ধানী দলকে নস্যাৎ করে দিয়েছেন। পুরো ঘটনা বিজেপিরই ঘটানো বলেও ফের সরব হয়েছেন তিনি।

এ দিন নবান্নে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অবশ্য মন্তব্য করেছেন, ‘‘ওই এলাকাগুলিকে অশান্ত করতে এসেছে কে? ফ্যাক্ট ফাইন্ডিং টিম! খায় না মাথায় দেয়? এটা কাঁচা লঙ্কা নাকি লবডঙ্কা? সব ব্যাপারে মানবাধিকার। মহিলা কমিশন। শিশু কমিশন। মিডিয়া কমিশন!’’ মুখ্যমন্ত্রীর অভিযোগ, গোটা ঘটনাই বিজেপি ঘটিয়েছে। তাঁর বক্তব্য, ‘‘অস্ত্র, বুলডোজ়ার, ট্রাক্টর নিয়ে কেন মিছিলে থাকবে? উন্মত্তের মতো নৃত্য করেছে বহিরাগতেরা! মুঙ্গের থেকে আনা হয়েছিল তাদের। এখানকার মানুষ একসঙ্গে সম্প্রীতির সঙ্গে থাকে। প্রথম দিকে ওরা এত অস্ত্র নিয়ে বেরিয়েছিল, এক পক্ষ অপর পক্ষকে আক্রমণ করল, তখন পুলিশ দু’পক্ষকে আটকাতে গেলে বহু মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যেতে পারতেন। সেই জন্য পুলিশ কৌশলে সেই এক ঘন্টা ‘ফাউল প্লে’ বলব না, কৌশলে খেলেছে। তার পরেই সকলের মধ্যে সৌহার্দ বিনিময় হয় এবং এলাকায় শান্তি ফেরে।’’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago